সময় কলকাতা ডেস্ক : বিরোধীরা নো ভোট ফর বাবুল সুপ্রিয় বললে তাঁর বিচলিত হওয়ার কোনও কারণ নেই জানালেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তারকা তৃণমূল প্রার্থী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তবে কেউ সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ালে বিষয়টি স্বতন্ত্র বলেই মনে করেন বাবুল সুপ্রিয় । তিনি বিজেপি সাংসদ থাকার সময়েও সাম্প্রদায়িক উত্তেজনা প্রশমিত করার চেষ্টা চালিয়ে গেছেন, দাবী বাবুল সুপ্রিয়র। বিজেপি ছেড়ে তিনি চলে এসেছেন। বিজেপিতে থাকার সময়েই তিনি বিজেপির নীতিগত ভুলভ্রান্তি নিয়ে সরব ছিলেন তিনি।তাঁর খেদ,তাঁকে নিয়ে বাম ও বিজেপি ভুল তথ্য দিচ্ছে। একডালিয়া ক্রসিং থেকে হুডখোলা গাড়িতে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচার সারার ফাঁকে সংবাদ মাধ্যমের সামনে এমনটাই জানানোর পাশাপাশি বিরোধীদের প্রবলভাবে বিঁধলেন বাবুল সুপ্রিয়।
বরাবরই সংবাদ মাধ্যমের প্রশ্নের সামনে অকপটে নিজের ধ্যান ধারণা জানিয়ে থাকেন বক্তব্যে চৌখস বাবুল সুপ্রিয়। এবারও বিতর্ক দেখা দিতেই ‘নো ভোট ফর বাবুল সুপ্রিয়’ ও প্রচারকারীদের গ্রেপ্তার হওয়া নিয়ে নিজের অবস্থান কৌশলে জানাতে কসুর করছেন না বাবুল সুপ্রিয়। এ প্রসঙ্গে সিপিএম কংগ্রেস বা একদলের লোক কী বলছে তা নিয়েও ভাবিত নন জানিয়ে দিয়েছেন বাবুল সুপ্রিয়। তবে বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য তিনি উদ্যোগী ছিলেন, দাবী করেছেন বাবুল সুপ্রিয়।দাঙ্গায় ১৬ বছরের পুত্র সন্তান হারিয়েছিলেন আসানসোলের ইমাম ইমদাদউল্লা রশিদ।ইমামকে উদাহরণ ও আদৰ্শ হিসেবে তুলে ধরে বাবুল বলছেন,ইমাম যা বলেছেন তা সম্পূর্ণসত্যি।তাকে জিজ্ঞেস করলেই বাবুলের সেসময় নেওয়া ভূমিকা জানতে পারা যাবে, জানিয়েছেন বাবুল। ইমামকে কখনই কোনও কথা জোর করে তিনি বলার অনুরোধও করেন নি,দাবী বাবুল সুপ্রিয়র।অর্থাৎ সাম্প্রদায়িকভাবে অস্থির সময়ে বিজেপির অবস্থানের চেয়ে সম্পূর্ণ স্বতন্ত্র অবস্থান ছিল বাবুল সুপ্রিয়ের তা বোঝানোর তাস হিসেবে ইমামকে সামনে রাখছেন তিনি।

এদিন সংবাদ মাধ্যমের সামনে অমিত মালব্যকে টুইটার রাজা হিসেবে ব্যঙ্গ করার পরে শুভেন্দু অধিকারী ও তথাগত রায়কে বিদ্রুপ করেন বাবুল। একদিকে তাঁর গাওয়া গান নিয়ে বিজেপির প্রচারকে হাস্যকর জানিয়েছেন বাবুল সুপ্রিয়। অন্যদিকে, তাঁর ফেলে আসা আসানসোল কেন্দ্রে শত্রুঘন সিনহাকে বহিরাগত বলার বিরুদ্ধে যুক্তি খাড়া করে বিজেপি কে আক্রমণ করেন বাবুল সুপ্রিয়। তবে শত্রুঘন সিনহার হয়ে ব্যাট ধরলেও মিঠুনের বিরুদ্ধে মন্তব্য করতে রাজি হন নি বাবুল সুপ্রিয়।।
উপনির্বাচনের দামামা বেজেছে অনেক আগেই।এপ্রিলের বারো তারিখের মহারণ। বালিগঞ্জ কেন্দ্রটিকে তৃণমূলের দখলে রাখার পাশাপাশি নিজের জয়কে সুনিশ্চিত করতে ক্রমশ প্রচারে গতি বাড়িয়ে বিজেপি সহ বিরোধীদের বিরুদ্ধে সুর চড়িয়ে চলেছেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়।।


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের