সময় কলকাতা ডেস্ক:বিশ্বভারতীর অভ্যন্তরীণ সংরক্ষণ প্রথা তুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি সি ইউ ই টি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই বিশ্বভারতীর দ্বাদশ শ্ৰেণীর পড়ুয়ারা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। এবার সংরক্ষণ প্রথা তুলে দেওয়ার প্রতিবাদে ও সি ইউ ই টি পরীক্ষা বাতিলের দাবিতে মাইক নিয়ে প্রতিবাদে নামে বিশ্বভারতীর পড়ুয়ারা। তাদের দাবি, অবিলম্বে বিশ্বভারতীকে এ ব্যাপারে হস্তক্ষেপ করতে হবে। ভবিষ্যতে এই সমস্যার সমাধান না হলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনরত পড়ুয়ারা। সংরক্ষন তুলে দেওয়ার প্রতিবাদে একটি বৈঠকের আহ্বান করেন ছাত্র-ছাত্রীরা। বৈঠকে বিভিন্ন আশ্রমিক,বিশ্বভারতীর বিভিন্ন কর্মীসহ বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের এই প্রতিবাদে সামিল হওয়ার অনুরোধ জানান আন্দোলনরত পড়ুয়ারা।
বিশ্বভারতীর অভ্যন্তরীণ সংরক্ষণ প্রথা তুলে দিলে সমস্যায় পরতে হবে বিশ্বভারতীর স্কুল পড়ুয়াদের। পাশাপাশি এই সংরক্ষণ প্রথা বাতিল হলে সমস্যা হবে স্নাতক ও স্নাতকোত্তর বহু ছাত্র ছাত্রীর। অভ্যন্তরীণ সংরক্ষণ প্রথা বাতিলের যে নির্দেশ ইতিমধ্যে পাওয়া গেছে সেখানেও স্পষ্ট করে কিছুই বোঝা যাচ্ছে না বলে দাবি করেন এক ছাত্রী।

ইউজিসির কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট বা সি ইউ ই টি তে যুক্ত হতে চলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ফলে বিশ্বভারতীর পাঠভবন ও শিক্ষাসত্রের মতন বিভিন্ন বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ পড়ুয়ারা সি ইউ ই টি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলেই তবেই তারা ভর্তি হতে পারবেন বিশ্বভারতীতে। যারা উত্তীর্ণ হতে পারবেন না তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা যাতে না হয় অবিলম্বে সি ইউ ই টি বাতিলের করতে হবে বলে সোচ্চার হন বিশ্বভারতীর পড়ুয়ারা।
পড়ুয়াদের তরফে দাবি,অবিলম্বে এ ব্যাপারে কর্তৃপক্ষকে হস্তক্ষেপ করতে হবে পাশাপাশি তা বাতিল করতে হবে। তা না হলে আগামী দিনে ফের বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন পড়ুয়ারা। বেশ কিছুদিন আগে কতৃপক্ষের হোস্টেল বন্ধ রাখবার প্রতিবাদে ও অনলাইন পরীক্ষাসহ বিভিন্ন দাবিতে সোচ্চার হোন পড়ুয়ারা। ফের এই আন্দোলন। সেই আন্দোলন কেন্দ্র করে আগের মতন অচল হয়ে পড়বে না তো বিশ্বভারতী প্রশ্ন সাধারণ পড়ুয়াদের।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী