সময় কলকাতা ডেস্ক: মালদহের বিহার সীমান্তে বেড়েই চলেছে একের পর এক অপরাধ। এবার ক্রমবর্ধমান অপরাধ দমনে উদ্যোগী হল মালদহ জেলা পুলিশ। বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে হরিশ্চন্দ্রপুর ও বিহার সীমান্তবর্তী অঞ্চল ভালুকাতে পাঁচটি সি সি টি ভি ক্যামেরা লাগানো করা হয়।শহরের নাগরিক নিরাপত্তার কথা ভেবেই স্থানীয় পঞ্চায়েত ও ভালুকা ফাঁড়ির তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ওই ফাঁড়ির ইনচার্জ ঝোটন প্রসাদ। এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানোয় খুশি এলাকার ব্যবসায়ী এবং সাধারণ বাসিন্দারা।

মালদহের হরিশ্চন্দ্রপুর,রতুয়াসহ একাধিক এলাকায় হামেশাই দুষ্ক়তীদের আনাগোনা লেগেই থাকে বলে অভিযোগ বাসিন্দাদের। দুস্কৃতী দৌরাত্ম বেড়ে চলায় আতঙ্কে ছিলেন হরিশচন্দ্রপুর এলাকার বাসিন্দারা। মূলত এই অঞ্চলগুলি বিহার লাগোয়া হওয়ায় সেই রাজ্য থেকে দুস্কৃতীরা অবাধে মালদহে প্রবেশ করেছে বলে অভিযোগ ছিল এলাকার বাসিন্দাদের। তাই তাঁদের নিরাপত্তার কথা ভেবে ভালুকা বাজার এলাকায় পাঁচটি সি সি টি ভি ক্যামেরা লাগানো হয়। ভালুকা বাজার, বাসস্ট্যান্ড, ভালুকা রতুয়া রাজ্য সড়ক সহ বিভিন্ন সীমান্তবর্তী রাস্তাগুলিতে বুধবার সিসিটিভি ক্যামেরা লাগায় প্রশাসন ।

ভালুকা ফাঁড়ির ইনচার্জ ঝোটন প্রসাদ জানান, ভালুকা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই পাঁচটি সিসিটিভি ক্যামেরা এলাকার বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে । এই ক্যামেরা লাগানোর ফলে আমরা সহজেই এলাকায় কেউ অপরাধ মূলক কাজ করলে তাকে চিহ্নিত করতে পারব।

ভালুকা অঞ্চলের তৃণমূলের সভাপতি ধীরেন্দ্র নাথ সাহা জানান, বাংলা বিহার সীমান্তে সিসিটিভি ক্যামেরার খুব প্রয়োজন ছিল।এই ক্যমেরাগুলি লাগানোর ফলে প্রশাসনের নজরদারি অনেকটাই সহজ হবে। পাশাপাশি দুস্কৃতীদের চিহ্নিত করতেও পুলিশের সুবিধা হবে ।


More Stories
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন