সময় কলকাতা ডেস্কঃ বাড়িতেই বন্ধু বান্ধবীদের নিয়ে এসে দিনের পর দিন চলত আড্ডা। আপত্তিকর অবস্থায় তাদের দেখেও ফেলেন বাবা৷ প্রতিবাদ করায় ইঁট দিয়ে বাবার মাথা ফাটিয়ে দিল ছেলে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগরের কাড়লায়।

জানা গিয়েছে, অভিযুক্ত ছেলের নাম সুমন বিশ্বাস। প্রায়ই বন্ধু ও বান্ধীদেরকে নিয়ে এসে ঘরের মধ্যে চলত আড্ডা। বারংবার ছেলে সুমনকে বারণ করা সত্ত্বেও শোনেনি। বুধবার সকালেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। অভিযুক্তের বাবা স্বপন বিশ্বাসের অভিযোগ, বুধবার সকালে কাজ থেকে বাড়ি ফিরে দেখতে পায় তার ঘরে ছেলের বন্ধু ও বান্ধবী আপত্তিকর অবস্থায় রয়েছে। তাদের আটকে রাখতে গেলে ছেলে সুমনের সঙ্গে ধস্তাধস্তি হয়। তারপরই সুমন ইঁট দিয়ে তার মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ।

আহত স্বপনকে তার পরিবারের সদস্যরা চাঁদপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয়। তার মাথায় চারটি সেলাই পড়ে বলে জানা গিয়েছে। স্বাস্থ্য কেন্দ্র থেকে বেরিয়ে এসে তিনি গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং ছেলের উপযুক্ত শাস্তির দাবিও করেন তিনি। এদিকে গাইঘাটা থানার পুলিশ অভিযোগ পেয়ে সুমন বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

এদিকে অভিযুক্ত সুমন বিশ্বাসের স্ত্রীর দাবি, “শ্বশুড় আগে আমার স্বামীকে মারধর করে, আমাকেও মারধর করে। তারপর আমার স্বামী মেরেছে। তবে এই ঝামেলাটি গতকাল থেকে হচ্ছে”। শ্বশুড় ও ননদের করা অভিযোগের প্রমাণ চাইলেন সুমন বিশ্বাসের স্ত্রী। ঘটনায় নিন্দায় সরব হয়েছেন প্রতিবেশীরাও৷


More Stories
ফুটবল খেলোয়াড় প্রতীকে মমতা, খামে বন্দি ঋত শিবির
কেন আত্ম*ঘাতী হাবড়া থানার এসআই?
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস