সময় কলকাতা ডেস্কঃ হাওড়াবাসীর জন্য সুখবর! শিয়ালদহ থেকে খুব শীঘ্রই মেট্রো রেল পরিষেবা চালু হবে বলে আগেই জানিয়েছিল রেল।এবার এক বছরের হাওড়া ময়দান থেকে মেট্রো পরিষেবা চালুর কথা ঘোষণা করল রেল দপ্তর।ফলে বছর খানেকের মধ্যেই যানজটের যন্ত্রনা থেকে মুক্তি পাওয়ার আশায় বুক বাঁধতে শুরু করেছেন হাওড়ার বাসিন্দারা।

বুধবার হাওড়া কর্পোরেশনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।সেখানে হাওড়া কর্পোরেশনের কমিশনার, হাওড়ার জেলা শাসক, পুলিশ প্রশাসন, ডিসিপি ট্রাফিক সহ মেট্রো রেলের আধিকারিকরা উপস্থিত ছিলেন।এদিনের এই সভার প্রথম দফায় হাওড়া শরৎ সদনের দুই পাশে পার্কিংয়ের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যাতে মেট্রো চালু হওয়ার পর আগত মানুষদের কোনো সমস্যায় পড়তে না হয়।এদিন মেট্রোর জিএমের সঙ্গে বৈঠক হয় হাওড়া প্রশাসনের।যানজটের শহর হাওড়া তাই মেট্রো চালু হলে নিত্যযাত্রীর সংখ্যা আরও বাড়বে বলে তারা আশা করছেন।সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে গাড়ির সংখ্যাও।এদিনের এই আলোচনাতে মূলত তিনটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে।

বৈঠক প্রসঙ্গে হাওড়া পুরনিগমের মুখ্য প্রশাসক জানান,‘আজকের আলোচনাতে শ্রীমার্কেটের প্রতিনিধিরাও ছিলেন।শ্রীমার্কেটের ব্যবসায়ীদের কীভাবে পুনর্বাসন দেওয়া হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে।শ্রীমার্কেটের ব্যবসায়ীদের মহাত্মা গান্ধি রোডে সরিয়ে আনা হয়েছিল।এখন তারা আগের জায়গাতে ফেরত চলে গেলে ওই জায়গাগুলো খালি হবে।আর ওখানেই প্রাথমিকভাবে স্থায়ী পার্কিং তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।‘


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী