সময় কলকাতা ডেস্কঃ রাজনৈতিক নেতাদের কি কোন স্টাইল স্টেটমেন্ট হয়? প্রশ্ন টা আবার সামনে চলে আসছে বিজেপির প্রতিষ্ঠা দিবসের টুপি কালচারে।
স্বদেশী আন্দোলনের ডাক দিয়ে জাতির জনক মহাত্মা গান্ধী সামনে নিয়ে এসেছিলেন টুপি কালচার।সাদা খাদির সেই টুপি মাথার সামনে ও পিছনে পয়েন্ট করা থাকে। আর পাশে এক পট্টি কাপড় থাকে। সেটা স্বাধীনতার আন্দোলনের সময় বহুলাংশে বিপ্লবীদের স্টাইল স্টেটমেন্ট হয়ে ওঠে খাদির সাদা টুপি। সঙ্গে পাঞ্জাবি আর ধুতি। ভারতীয়ত্বের প্রতীক হয়ে ওঠে এই পোষাক।স্বাধীনতার পর মহাত্মার সেই টুপি এক চেটিয়া কংগ্রেসীদের পোষকের প্রতীক হয়ে ওঠে।

গান্ধী টুপির প্রাসঙ্গিকতা ও গুরুত্ব আবার সামনে উঠে এল বিজেপির ৪২ তম প্রতিষ্ঠা দিবসে।সাদা খাদির গান্ধী টুপি রং পাল্টে কখন লাল হয়ে সমাজবাদীদের কর্মীদের প্রতীক হয়ে ওঠে। আবার কখনও বা গেরুয়া রং এ বিজেপির কথা বলে সেই গান্ধী টুপি। আত্মনির্ভর ভারত নির্মাণে গান্ধী টুপিও এবার বিজেপির আর এক আশ্রয়।স্বচ্ছ ভারতের মত গান্ধীর চশমা কিংম্বা টুপি একটু পাল্টে নিয়ে বিজেপি সারা ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক দল বর্তমানে।

আর টুপি কালচার এবার জেলা স্তরেও শুরু করল বিজেপি। তেমন দৃশ্যের দেখা মিলল দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাটে বিজেপির প্রতিষ্ঠা দিবসকে ঘিরে। বালুরঘাট শহরের কল্যাণী সিনেমা হলের কাছে বিজেপির জেলা কার্যালয় রয়েছে।৫ এপ্রিল দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা কার্যালয়ে। সেই অনুষ্ঠানে দলের জেলা সভাপতি স্বরুপ চৌধুরী থেকে সব নেতা ও কর্মীদের দলীয় টুপি পরে অংশগ্রহন করতে দেখা যায়। যা সচারচর দেখা যায় না। সম্প্রতি চার রাজ্যে বিজেপির সাফল্যের পর কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে বিশেষ এক ধরনের দলীয় টুপি পরতে দেখা যায়। এরপরেই কেন্দ্রীয় নেতৃত্বের পরা টুপিকে দ্রুত অনুকরণ করছেন গেরুয়া শিবিরের সব নেতা ও কর্মীরা। এই ধরনের রাজ্য বিজেপিতে শুরু হয়েছে এক নতুন টুপি কালচার।


More Stories
২৮ বছর পরে কংগ্রেসে কি ফিরবেন মমতা?
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির