Home » নদিয়ায় অ্যাসিড হামলায় আক্রান্ত ব্যবসায়ী, গ্রেফতার ২

নদিয়ায় অ্যাসিড হামলায় আক্রান্ত ব্যবসায়ী, গ্রেফতার ২

সময় কলকাতা ডেস্ক : পাওনা টাকা চাইতে গিয়ে আ্যাসিড হামলায় জখম এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়ার রেল কলোনী এলাকায়। জানা গিয়েছে, স্থানীয় মুদি ব্যবসায়ী তাপস সিংহ পাওনা টাকা চাইতে যান হারাধন বিশ্বাসের বাড়িতে। কিন্তু টাকা চাইতেই হারাধন বাবু ছেলে সুমন বিশ্বাস এবং জামাই সোমনাথ সিংহ রায় প্রথমে তার ওপরে হাতুড়ি নিয়ে চড়াও হন। এরপর পরিস্থিতি আর ঘোরালো হয়ে ওঠে।অভিযোগ,বচসা চলাকালীনই জামাই সোমনাথ সিংহ অ্যাসিড ছুড়ে মারেন তাপস সিংহের উপর। আর্তনাদ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। এরপরই তাকে কৃষ্ণগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও সেখানে অবস্থার অবনতি হওয়ায় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে । এই ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার কৃষ্ণগঞ্জ থানার লিখিত অভিযোগ দায়ের করা হলে ঘটনার তদন্ত নামে পুলিশ। তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেপ্তার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

আক্রান্ত তাপস সিংহ বলেন, অভিযুক্তের পরিবার ধাপে ধাপে তার কাছ থেকে বিভিন্ন সময় টাকা ধার নিয়েছিল। প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা ধার নেওয়ার অভিযোগ ওঠে অভিযুক্ত পরিবারের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে সেই টাকা না মেলায় হারাধনের বাড়িতে হাজির হন তাপস। সেই টাকা চাইতে গেলেই হাতুড়ি নিয়ে ওই মুদি ব্যবসায়ীর উপর ঝাঁপিয়ে পড়েন হারাধনের ছেলে ও জামাই। অভিযুক্ত জামাই সোনার দোকানে কাজ করায় তার কাছে আগে থেকে অ্যাসিড মজুত ছিল। সেই অ্যাসিড দিয়ে মুদি ব্যবসায়ীকে হামলা করার অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে। গুরুতর জখম ওই ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়।

এরপরই কৃষ্ণগঞ্জ থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে অভিযুক্ত জামাই এবং ছেলেকে গ্রেফতার করে। এই ঘটনার পরই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্ত নেমেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ।

About Post Author