Home » গরমের শুরুতেই জল সঙ্কট আসানসোলে, ভোটের আগে রাজনৈতিক চাপানউতোর

গরমের শুরুতেই জল সঙ্কট আসানসোলে, ভোটের আগে রাজনৈতিক চাপানউতোর

সময় কলকাতা ডেস্ক: ফি বছরই গরম পড়লে পানীয় জলের সঙ্কট শুরু হয় আসানসোল কর্পোরেশনের একাধিক এলাকায়। হাতে গোনা কয়েক দিন বাদেই আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন।তাই আর পাঁচটা নির্বাচনের মতো এই নির্বাচনেও পানীয় জলকে ইসু করে প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি।সাধারণ মানুষের পানীয় জলের সংঙ্কট মেটাতে তাই এখন পাড়ায় পাড়ায় জলের ট্যাঙ্ক পাঠানোর ব্যবস্থা করছে কর্পোরেশন। আর কতদিন পানীয় জলের জন্য এভাবে হাপিত্যেশ করতে হবে প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের।

আসানসোল কর্পোরেশন সূত্রে খবর লোকসভা ভোটের আগে পানীয় জলের সমস্যা মেটাতে কলকাতা, বরানগর, ব্যারাকপুর, দুর্গাপুর, বর্ধমানসহ একাধিক জেলা থেকে ট্যাঙ্কার আনানোর ব্যবস্থা হয়েছে।আসানসোলে জলের ট্যাঙ্কারের মোট সংখ্যা প্রায় ৭৫টি,ও দুর্গাপুরের 20টি জলের ট্যাঙ্কার রয়েছে।এছাড়াও বরানগর থেকে ১০টি এবং ব্যারাকপুর থেকে ১০টি জলের ট্যাঙ্কার পোঁছেছে। কিন্তু ভোট মিটলেই ফের সমস্যা শুরু হবে।তাই পানীত জলের সমস্যার স্থায়ী সমাধান চান এলাকার বাসিন্দারা।

লোকসভা ভোটের মুখে পানীয় জলের সঙ্কট মেটাতে কর্পোরেশনের অতিরিক্ত ট্যাঙ্কার নিয়ে আসা হচ্ছে অথচ জল প্রকল্পের কাজ থমকে রয়েছে কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন ২৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর গুলাম সারভার।

 

পানীয় জল সরবরাহের ব্যর্থতা নিয়ে শাসক দলকে বিঁধেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন,  একটি সময় ছিল যে আসানসোল অন্যান্য জেলাগুলিতে পানীয় জল সরবরাহ করত। এখন এমন দুর্দশা।আসানসোলের মানুষের তৃষ্ণা মেটাতে অন্য জেলার উপর নির্ভর করতে হচ্ছে।

আসানসোল ​​কর্পোরেশনের মেয়র অমরনাথ চট্টোপাধ্যায়ের সাফাই, পাম্পের সমস্যার কারণে সাধারণ মানুষ যাতে অসুবিধায় না পড়েন সে জন্যই আমরা একাধিক জেলা থেকে ট্যাঙ্ক আনানোর ব্যবস্থা করেছি।ভোটের আগে পাড়ায় পাড়ায় পানীয় জলের জন্য ট্যাঙ্ক পাঠানো হলেও ভোট মিটলে জল মিলবে তো ? প্রশ্ন আসানসোলের বাসিন্দাদের।

 

 

 

 

About Post Author