সময় কলকাতা ডেস্ক: ক্লিন ধুপগুড়ি গ্রীন ধুপগুড়ি’ এই পোস্টার হোডিংয়ে সেজে উঠেছে গোটা ধুপগুড়ি পুরসভা। পুরসভাকে হোডিংয়ে সাজানো হলেও পুরসভার চিত্র যে একেবারে ভিন্ন,তার অনন্য নজির ধুপগুড়ি ফালাকাটাগামী জাতীয় সড়ক লাগোয়া মায়ের থান সংলগ্ন এলাকা। ধুপগুড়ি শহরের প্রাণ কেন্দ্রের মধ্যে ঝা চকচকে রাজপথ। আলোয় সুসজ্জিত এই রাজপথের ধারের বেশ কয়েকটি দোকান গরমের সময়ও নোংরা জলে ভরে রয়েছে। মিষ্টির দোকান থেকে শুরু করে নিত্যদিনের গুরুত্বপূর্ণ ব্যবহৃত দোকান সেলুন এমনকি কাপড়ের দোকান ,সারের দোকান,প্রেসের দোকান , মুদিখানার দোকান।এই গরমেও এক হাটু জল পেরোতে হচ্ছে বলেই অভিযোগ ব্যবসায়ীদের। তাদের অভিযাগ, ব্যবসায়ীদের সমস্যার সুরাহায় নির্বাক ধুপগুড়ি পুরসভা।

স্থানীয় কাপড় ব্যবসায়ী গদাধর দত্ত বলেন,আমরা পুরসভাকে সময় মতন কর দিয়ে,দোকানের ট্রেড লাইসেন্স নিয়েছি। অথচ পুরসভার উদাসীনতায় আজ আমাদের ব্যবসা লাটে উঠে গেছে। দোকানের সামনে এক হাঁটু জল।ক্রেতারা জল পেরিয়ে আসতে চায়না।আমরা নিয়ম মাফিক দোকান খুলে বসে আছি।কে আসবে এই জল পেরিয়ে।

স্টুডিও মালিক চন্দন পাল বলেন, আমাদের সমস্যা আজকের নয়। গত দুই বছর ধরে আমরা এই জল সমস্যায় ভুগছি। অল্প বৃষ্টিতেই জল জমে নোংরা আবর্জনার স্তূপে পরিণত হয়। সকালে একটু বৃষ্টিতেই জল জমে পুকুর হয়ে যায়। বারবার পুরসভাকে জানানো হলেও আজ দেখছি কাল দেখছি করেই দিন কাটছে।মানুষ জল পেরিয়ে আসতে চায়না।যদি বা কেউ নিত্যান্তই দোকানে আসে,তবে কাদা পায়ে দোকান শেষ হয়ে যায়।

বিক্রেতাদের মতো সমস্যায় পড়েছেন ক্রেতারাও। তাঁরা জানান, ,কি করবো দোকানে তো আসতেই হবে।আমরা চাই জমাজলের সমস্যা মেটাতে পুর কর্তৃপক্ষ নজর দিক ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী