সময় কলকাতা ডেস্কঃ প্রেক্ষাগৃহে মুক্তির দিন ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে ‘মিনি’-র। ৬ মে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। তবে এখনও প্রকাশ্যে আসেনি তার ট্রেলার। কিন্তু মিমির পোষ্ট করা ভিডিওতে অনেকেই ছবির প্রশংসা করা শুরু করে দিয়েছে। ছবির ট্রেলার মুক্তি না পেতেই কিভাবে এত প্রশংসা। সাধারণ মানুষ নাকি ‘মিনি’র প্রচার-ঝলক দেখে ফেলেছেন। দেখতে পেলেন না ছবির মুখ্য চরিত্রে অভিনীত মিমি চক্রবর্তী! আর তাতেই রেগে গেলেন মিমি।

একা মিমি নয়, এই ঘটনায় আবাক ছবিতে মিমির ছোট্ট বন্ধু অয়ন্না চট্টোপাধ্যায়। অয়ন্নাকেও নাকি বন্ধুদের থেকে শুনতে হচ্ছে একই কথা। অথচ এখনও ট্রেলার দেখেনি সেও। ঘটনায় আবাক দুজনেই।
মিমি নিজেই তাঁর সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে, একটি ক্যাফেতে সাদা পোশাকে বসে মোবাইল দেখছেন মিমি। একজন অনুরাগী এসে তাঁকে জানাচ্ছেন, আপনার মিনি ছবির ট্রেলার দেখলাম, খুব সুন্দর হয়েছে। এরপরই তিনি জানতে চান মৈনাকের কাছে বিষয়টা নিয়ে।

মৈনাক ভৌমিক পরিচালিত এই ছবি মাসি-বোনঝির গল্প বলে। প্রমাণ করবে বন্ধুত্বের কোনও বয়স হয় না। মিনির মাসির চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। মিমির চরিত্রের নাম তিতলি। আর মিনির চরিত্রে অভিনয় করছে অয়ন্না চট্টোপাধ্যায়। যার মধ্যে একজন চায় লম্বা হতে, অন্যজন আবার চায় বড় হতে। ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিঠু চক্রবর্তী, সপ্তর্ষী মৌলিক, কমলিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

সত্যিই প্রকাশ পেয়ে গিয়েছে ‘মিনি’-র ঝলক? নাকি এই ভিডিও নিছকই প্রচারের একটা অংশ। তবে সূত্রের খবর, খুব শিগগিরিই আনুষ্ঠানিক ভাবে ‘মিনি’-র ঝলক প্রকাশ্যে আনবেন তাঁরা। সেখানে উপস্থিত থাকবেন মিনি ও অয়ন্না দুজনেই। মিনি ও তিতলির বন্ধুত্ব পর্দায় কতোটা জমে, তারই অপেক্ষায় দর্শকরাও। ‘মিনি’ মুক্তি পাবে ৬ মে।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র