Home » সদ্য মা হওয়া ভারতী সিং নব জাতককে কোলে নিয়ে ঘরে ফিরলেন

সদ্য মা হওয়া ভারতী সিং নব জাতককে কোলে নিয়ে ঘরে ফিরলেন

সময় কলকাতা ডেস্ক: ফুটফুটে পুত্রসন্তান কোলে ঘরে ফিরলেন ভারতী সিং। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতী। এদিন, স্বামী হর্ষ লিম্বাচিয়া আর নব জাতককে সঙ্গে নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক‍্যান্ডি হাসপাতাল থেকে ঘরে ফিরলেন কৌতুকশিল্পী।

সদ্য মা হওয়া ভারতীর চোখে মুখে ঝরে পড়ছে আনন্দ। হাসপাতালের বাইরে হাসিমুখে ক‍্যামেরার সামনে পোজ দিলেন ভারতী।যদিও নবজাতকের ছবি এখনও ধরা পড়েনি ক্যামেরার  সামনে।  সম্প্রতি, ভারতী ও হর্ষ নিজেদের ইউটিউব চ‍্যানেলে ডেলিভারির প্রাক মুহূর্তের কিছু অংশের ভিডিও শেয়ার করেছেন। ক‍্যাপশনে জানিয়েছেন যে তাদের সন্তান সুস্থ ভাবে ভূমিষ্ঠ হয়েছে। প্রত্যেকে যেন তাদের সন্তানকে আদর ভালোবাসায় ভরিয়ে দেয় আশীর্বাদ করে। তাদের কাছে এই অনুভূতিটা ঠিক কী রকম সেটাই ব্যক্ত করেছেন সদ্য মা বাবা হওয়া এই দম্পতি। ডেলিভারির আগের মুহূর্তেও মজা করতে দেখা গিয়েছে তাদের। স্ত্রীকে সাহস যুগিয়েছেন স্বামী হর্ষ।গত বছর ডিসেম্বরে নিজের ইউটিউব চ্যানেলে নিজের অন্তসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন ভারতী সিং। অন্তসত্ত্বা  অবস্থায়ও কাজ করে গিয়েছেন। হর্ষর সঙ্গে ‘হুনরবাজ’-এ উপস্থাপনাও করেছেন তিনি। ডেলিভারির আগেরদিনও শুটিং করেও চমকে দিয়েছিলেন এই কমেডি কুইন।

About Post Author