Home » বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রনবীর-আলিয়া জুটি!

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রনবীর-আলিয়া জুটি!

সময় কলকাতা ডেস্কঃ রনবীর-আলিয়ার বিয়ের খবরে এখন সরগরম বলিউড।চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি।তবে এতদিন বিয়ের দিনক্ষণ প্রকাশ্যে আসেনি।সম্প্রতি এক সংবাদমাধ্যম সুত্রে জানা গিয়েছে,বিয়ের জন্য ১৭এপ্রিল দিনটিকে বেছে নিয়েছে এই তারকা জুটি।কিন্তু এই বিষয়ে মুখ খুলতে নারাজ কাপুর ও ভাট পরিবার।খুব কাছের আত্মীয় ও বন্ধুবান্ধবকে নিয়েই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রনবীর-আলিয়া।

সূত্রের খবর ,মুম্বইয়ের আর কে হাউসে বিয়ে করবেন রালিয়া।আরও জানা গিয়েছে,বিয়ের আগে ব্যাচেলার পার্টিরও আয়োজন করবেন রণবীর কাপুর।পার্টিতে রণবীরের ছোটবেলার বন্ধুরা তো থাকছেনই।পাশাপাশি বলিউড থেকে নিমন্ত্রিতের তালিকায় রয়েছেন অর্জুন কাপুর,আদিত্য রয় কাপুর,অয়ন মুখোপাধ্যায় ও আরও অনেকে।২০১৮ সাল থেকে একে অপরকে ডেটিং করছেন রণবীর-আলিয়া।সোনম কাপুরের বিয়েতে নিজেদের সম্পর্কের কথা জানান তারা।তবে রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে জল্পনা আজকের নয়, বহুদিন ধরেই এই বিয়ে নিয়ে জল্পনা চলছে।রণবীর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন,করোনা পরিস্থিতি তৈরি না হলে ২০২০ সালেই আলিয়াকে বিয়ে করতেন রণবীর।

কয়েকদিন আগেই আবার ঋষি কাপুরের শেষ ছবি ‘শর্মাজি নমকিন’-এর প্রোমোশনে এসে আলিয়া ভাটের সঙ্গে বিয়ের জল্পনা উসকে দিয়েছিলেন রণবীর কাপুর।তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের উত্তরে অভিনেতা জানিয়েছিলেন,‘এই মুহূর্তে আমি কোনও তারিখ বলছি না।তবে,আলিয়া এবং আমার খুব তাড়াতাড়িই বিয়ে করার ইচ্ছে রয়েছে।’
শোনা যাচ্ছে,বিয়ের পরই আমেরিকা যাবেন আলিয়া।হলিউড সিনেমা ‘হার্ট অফ স্টোন’-এ অভিনয় করার কথাও রয়েছে তাঁর।এই সিনেমার শুটিংয়ের জন্যই আমেরিকায় যেতে পারেন অভিনেত্রী।

About Post Author