Home » দার্জিলিঙে এবার একেনবাবুর রোমাঞ্চ সফর!

দার্জিলিঙে এবার একেনবাবুর রোমাঞ্চ সফর!

সময় কলকাতা ডেস্কঃনববর্ষে বাঙালির জন্য উপহার! কেননা এই নববর্ষেই বড় পর্দায় আসছে ‘মাছে ভাতে বাঙালি গোয়েন্দা’ একেন্দ্র সেন ওরফে একেনবাবু।এতদিন তিনি ছিলেন ছোটো পর্দায়।এবার এস ভি এফ –এর প্রযোজনায় নতুন গোয়েন্দা গল্প ‘দ্য একেন’ দিয়েই তাঁর বড় পর্দায় আত্মপ্রকাশ।৮ এপ্রিল ছবির টিজার সামনে এসেছে।


এবার শৈল শহর দার্জিলিঙের এক ভয়ঙ্কর তদন্ত রহস্যের সমাধান করবেন একেন বাবু।টি গার্ডেন,কাঞ্চনজঙ্ঘা,কুয়াশায় ভেজা ভোরের প্রকৃতির রোমাঞ্চ রহস্যের ঘনঘটা।এসভিএফ-র প্রযোজনায়, জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায়, রুপোলী পর্দাতেও চমক দেবেন একেন বাবু।’দ্য একেন’-র সঙ্গীত পরিচালনা করেছেন অম্লান চক্রবর্তী।সদ্যই শেষ হয়েছে এই ছবির শ্যুটিং।মূলত দুই সহচরের চরিত্রে রয়েছেন ‘মন্দার’ খ্যাত দেবাশীষ মণ্ডল ও সুহত্র মুখোপাধ্যায়।গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে পায়েল সরকার ও সোমক ঘোষ কেও।১৪ এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে প্রেক্ষাগৃহে আসছে ‘দ্য একেন’।

বাঙালির ছুটি কাটানো গন্তব্যের তালিকায় একেবারে প্রথম দিকে রাখে দার্জিলিংকে।বাংলা বিনোদনেরও এখন হটস্পট দার্জিলিং।বিশেষ করে গোয়েন্দা গল্প হলে দার্জিলিং এর  বিকল্প অন্য কিছুই নেই।কুইন অফ দ্য হিলস বলে কথা।দার্জিলিং ছাড়া রহস্যে যেন ঠিক মন মজে না বাঙালির।তাই এই গ্রীষ্মে যারা সশরীরে পাহাড়ে যেতে পারবেন না, তাঁদের জন্যই রইল ‘দ্য একেন’।যেখানে তার বেশভুষা জটায়ুর মত।অথচ নেশা এবং পেশায় মিল রয়েছে ফেলুদার সঙ্গে।হাবে ভাবে স্মার্ট নন একেন বাবু।স্বভাবে বড়ই বিনয়ী।লাজুক স্বভাবের অথচ মগজ চলে খুব দ্রুত গতিতে।


হইচই-র ওয়েব সিরিজ দিয়ে একেনবাবু প্রথম জায়গা করে নেন মানুষের মনে।প্রথম সিরিজে তো বোঝাই যায়নি একেন একজন গোয়েন্দা।এমন এক গোয়েন্দা, যে সবসময় খোশ মেজাজে থাকে, খেতে ভালোবাসে আর সেসবের মধ্যে থেকেই খুঁজে নেয় আসল অপরাধীকে।বাঙ্গালির কাছে একেন বাবু খুবই প্রিয়।

About Post Author