সময় কলকাতা ডেস্ক: কলকাতা পুর নিগমের বেশ কিছু এলাকায় চুপিসাড়ে চলছে পুকুর ভরাটের কাজ । বারবার উঠে আসে সেই অভিযোগ। জলাভূমি সংরক্ষণ আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পুকুর বাঁচানোর জন্য ফিশারিজ অ্যাক্ট আছে। সেটা নিয়েও মামলা দায়ের করা হয়েছে বলে এদিন জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাড়ি তৈরি করার সময় জায়গা ছাড়ার জন্য জায়গা আন্ডারটেকিং দেওয়া হয়েছে। পৌর সংস্থা বিশ্বাস করে জায়গা দিয়ে দিচ্ছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে রাস্তা চওড়া করার জন্য। এটা নিয়ে একটা আইন আনার জন্য ভাবতে হবে বলে জানান মেয়র।
এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে এদিন ফিরহাদ বলেন যে, যে ওয়ার্ডে জায়গা থাকবে সেখানে স্বাস্থ্য সাথী কার্ড করা হবে।
কলকাতা পরিবহনকে ইউএনও প্রসংশা করায় অত্যন্ত আনন্দের সঙ্গে তিনি বলেন, এটা আমাদের পরিবহনকে আরো বেশি উন্নত করবে।
এদিন কংগ্রেস-বিজেপি সিপিএমকে একহাত নিয়ে কলকাতার মেয়র বলেন, কংগ্রেস সিপিএম বিজেপিকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। তারপর বিজেপি রাজনৈতিক স্বার্থের জন্য চলে যায়। বাংলায় যে অন্যায় হচ্ছে তার ব্যবস্থা হচ্ছে। খুন শুধু বাংলায় হচ্ছে না সারা দেশে হচ্ছে। কিন্তু বাংলায় যে ভাবে চেঁচামেচি হয় সেটা অন্য জায়গায় হয়না।ভারতবর্ষে কি কোনো খুন হয়নি। শুধু বাংলায় কিছু হলেই গেল গেল রব ওঠে ! নারকেলডাঙা খুন প্রসঙ্গে তিনি বলেন দোষীরা শাস্তি পাবে। যারা অন্যায় করেছে তাদের কঠোর শাস্তি হবে।


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের