সময় কলকাতা ডেস্কঃ রেলওয়ে স্টেশনগুলির বিশ্বমানের করার লক্ষ্যে, রেল মন্ত্রক বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তৈরির সিদ্ধান্ত নিতে চলেছে। যেমন ভারতীয় রেলের বিভিন্ন ছোট ও বড় শহরের স্টেশনগুলির মান উন্নয়ন, আধুনিকীকরণকরা।সঙ্গে পরিবর্ধনের জন্য মডেল স্টেশন বেছে, সেগুলিকে পরিমার্জন করে সেগুলিকে আধুনিক এবং আদর্শ স্টেশনের রূপ দেওয়া। বর্তমানে, বেশ কিছু স্টেশনগুলিতে আরও উন্নত মানের যাত্রী সুবিধা প্রদানের মাধ্যমে চিহ্নিত করে আদর্শ স্টেশন প্রকল্পের অধীনে সেই রেলওয়ে স্টেশনগুলিকে আধুনিকী করণ করা হয়েছে।আপাতত ভারতীয় রেলের ১২৫৩ টি রেলস্টেশনকে আদর্শ স্টেশন প্রকল্পের অধীনে উন্নয়নের জন্য চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১২১৩ টি রেলওয়ে স্টেশন তৈরি করা হয়েছে এবং বাকি ৪০ টি স্টেশনের উন্নয়নের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ২০২২-২৩ আর্থিক বছরে।
রেলওয়ে স্টেশনের বড় ধরনের আধুনিকী করণের জন্য যে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে সেই স্কিমে পরিকল্পিত সুবিধাগুলির মধ্যে রয়েছে স্টেশন বিল্ডিংয়ের পুনর্নির্মাণ, বর্ধিতকরণ, স্টেশন চত্বরে যানজট মুক্ত প্রশস্ত প্রবেশ ও প্রস্থানএর জায়গা রাখা , যাত্রীদের প্রবেশ পথ ও প্রস্থানের পথ পৃথকীকরণ করা, স্টেশন চত্বরে পর্যাপ্ত আলর ব্যবস্থা করা স্টেশন সংলগ্ন এলাকায় যাত্রীদের আসা যাওয়ার গাড়ি এবং পার্কিং ইত্যাদির জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা এবং অন্যান্য সুবিধার সঙ্গে দিব্যাঙ্গজনদের সমস্ত সুবিধা দান। এছাড়াও, নতুন দিল্লি রেলওয়ে স্টেশন এবং ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (PPP) হাইব্রিড বিল্ট অপারেট ট্রান্সফার মডেলের অধীনে উন্নয়নের জন্য চিহ্নিত করা হয়েছে। দুটি রেলওয়ে স্টেশন যেমন রানী কমলাপতি এবং গান্ধীনগর স্টেশন যথাক্রমে ২০২১ সের জুলাই ও নভেম্বরে নতুন করে খুলে দেওয়া হয়েছে। আরও একটি স্টেশন, বেঙ্গালুরুতে স্যার এম. বিশ্বেশ্বরায়া টার্মিনাল, চালু হওয়ার জন্য প্রস্তুত৷
স্টেশনগুলির উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ এবং ব্যয়ের বিবরণ জোনাল রেলওয়ে স্টেশন অনুসারে রক্ষণাবেক্ষণ করা হয়। বৃহস্পতিবার লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই তথ্য দিয়েছেন।
দেশের রেল স্টেশন গুলিকে পিপিপি মডেলে বিশ্বমানের করার পরিকল্পনা রেলের,আশঙ্কা ভাড়া বৃদ্ধির


More Stories
ভূত আছে, ভূত নেই! দিন-দুপুরে স্কুলে ভূতের ভয়
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির