Home » ত্রিকূট পাহাড়ে ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনার বলি ২, এখনও আটক ৪৮

ত্রিকূট পাহাড়ে ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনার বলি ২, এখনও আটক ৪৮

সময় কলকাতা ডেস্কঃ ঝাড়খণ্ডের দেওঘরের ত্রিকূট পাহাড়ে ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনায় দুই মহিলার মৃত্যু হয়েছে। গুরুতর জখম আটজন দেওঘর সদর হাসপাতালে চিকিৎসাধীন। সর্বশেষ তথ্য অনুযায়ী, ১২টি ট্রলিতে এখনও মোট ৪৮ জন আটকা পড়েছে, তাদের বাঁচাতে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার কাজ চলছে। সাংসদ নিশিকান্ত দুবেও ত্রিকূট রোপওয়েতে পৌঁছে রোপওয়েতে আটকে পড়া লোকজনের কথা জানতে পারেন। ভারতীয় বায়ুসেনার জওয়ান ছাড়াও আইটিবিপি এবং এনডিআরএফের দলগুলিও উদ্ধারকাজে জড়িত।

ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারের চেষ্টা করা হলেও তারের কারণে ও প্রচণ্ড হাওয়ার কারণে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। বিমানবাহিনীর কর্মীরা হেলিকপ্টার থেকে দড়ির সাহায্যে কেভিনের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। উদ্ধারকাজে নিয়োজিত ভারতীয় বায়ুসেনার দল। বেশি গভীরতার কারণে কেবিনে পৌঁছাতে বিমান বাহিনীর কর্মীদের অসুবিধা হচ্ছে। একই সঙ্গে তারের কারণে হেলিকপ্টারটিকে আবারও ফিরতে হয়। জওয়ানরা এখনও উদ্ধারের জন্য কেবিনে পৌঁছায়নি, চেষ্টা চালিয়ে যাচ্ছে ।

রবিবার রবিবার বিকেলে দুর্ঘটনার পরে  রোপওয়ে আটকে পড়া মানুষরা রাতভর ট্রলিতে বসেছিলেন। সকালে সেনাবাহিনী উদ্ধারকাজ শুরু করে।রাজ্য সরকারের বিশেষ অনুরোধে, ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার আটকে পড়া যাত্রীদের নিরাপদে উদ্ধার কাজে হাত লাগায়। ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার সোমবার সকাল সাড়ে ছটায় টায় ত্রিকুট পর্বতে পৌঁছ্বোয়। এরই সাথে আইটিবিপি, ভারতীয় সেনা এবং এনডিআরএফের দল পৌঁছোয় ত্রিকূট পর্বতে। আটকে পড়া সব পর্যটককে হেলিকপ্টারের মাধ্যমে নিরাপদে ট্রলি থেকে নামিয়ে আনা শুরু করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখনও বিভিন্ন ট্রলিতে আটকা পড়েছেন ৪৮ জন যাত্রী। রোপওয়েতে আটকে পড়া পর্যটকদের প্রতিনিয়ত মাইকিং করে ধৈর্য ধরে রাখার অনুরোধ করা হয়। এর পাশাপাশি ত্রাণকাজে সুনির্দিষ্ট তথ্যও দেওয়া হয়। জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন গতকাল থেকে ঘটনাস্থলে ক্যাম্প করে আছেন এবং উদ্ধার ও ত্রাণ কাজের প্রতিটি  মুহুর্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে খবর পাওয়া গেছে।

রোপওয়ে দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে ঘটনাস্থলে পৌঁছে রাতভর আটকে পড়া যাত্রীদে্র উদ্ধারের কাজে তদারকি করেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে ধন্যবাদ জানিয়েছেন যে খবর পাওয়া মাত্রই  এসএসবি, এনডিআরএফ এবং আইটিবিসির দলকে ঘটনাস্থলে পাঠানোর জন্য। শেষ পাওয়া খবর অনুযায়ী রোপওয়ের ১২ টি  কেবিনে এখনও পর্যন্ত ৪৮ জন আটকে আছেন।

About Post Author