সময় কলকাতা ডেস্কঃ একমাস ধরে নিখোঁজ ৫৫ বছরের মানসিক ভারসাম্যহীন এক মহিলা। মহিলাকে খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর মেয়ে ও স্বামী।একমাস ধরে হন্য হয়ে খোঁজার পরও পাওয়া যায়নি তাঁকে।দুশ্চিন্তায় পরিবারের সদস্যেরা।সাধ্যমতো চেষ্টা করেও মায়ের সন্ধান না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েছেন ওই মহিলার মেয়ে অর্পিতা দাস। বর্ধমানের বড়নীলপুর চৌরঙ্গী ক্লাব এলাকার ঘটনা।নিখোঁজ ওই মহিলার নাম সবিতা দাস।

পরিবার সূত্রে জানা গিয়েছে,গত ১৩ মার্চ নিজের বাড়ি থেকে বেরিয়ে যান সবিতা দেবী।তারপর আর বাড়ি ফেরেননি তিনি।পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করলেও তাঁর কোনো খোঁজ পাননি।এরপর বর্ধমান থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেন পরিবারের সদস্যরা।কিন্তু কোনও সুরাহ হয়নি।

অবশেষে নিখোঁজ ওই মহিলার মেয়ে অর্পিতা নিজের সোশ্যাল মিডিয়ায় মায়ের নিখোঁজের বিষয়ে একটি পোস্ট শেয়ার করেন।সেখানে লেখেন,‘আমার মা একমাস ধরে নিখোঁজ।সাধারণ মানুষের কাছে করজোড়ে আবেদন করছি মাকে যদি কেউ দেখতে পান তাহলে সত্তর যোগাযোগ করবেন।পাশাপাশি সবিতা দেবীর স্বামীও সংবাদ মাধ্যমের কাছে তাঁর স্ত্রীকে খোঁজার কাতর আবেদন জানিয়েছেন।এছাড়াও অর্পিতা মায়ের কোনও খোঁজ পেলে বর্ধমান থানায় যোগাযোগ করার কথাও জানান।’পাশাপাশি ৬২৯৬৩৫০৬৯৩ ও ৮১৪৫৫৪০৭৮৮ এই দুটি নম্বরে যোগাযোগের কথা লেখেন।যদিও এখনও পর্যন্ত কোনো হদিস মেলেনি।পরিবারের সদস্য থেকে শুরু করে আত্মীয়-স্বজন ও পুলিশ বিভিন্ন এলাকায় এখনও তার খোঁজ চালিয়ে যাচ্ছেন।


More Stories
মিলেছে”প্রমাণ “, বারাসাত কলেজে গোপনে মদ্যপান ও যৌনশিক্ষার আসর চলার অভিযোগ
বাজেট ও ক্ষুদ্র চা-চাষীদের স্বপ্ন
ধাক্কা তৃণমূলে, জ্যোতিপ্ৰিয় মল্লিক দলীয় সব পদ থেকে ইস্তফা দিলেন