Home » বাস ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষ ,জখম ৬

বাস ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষ ,জখম ৬

সময় কলকাতা ডেস্ক : বাসের সঙ্গে ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষ। বুধবার সকালে বীরভূমের লাভপুর থানার বিপ্রটিকুরী বাস স্ট্যান্ড এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে । সাতসকালে এই দুর্ঘটনাকে কেন্দ্রকরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা  আহত ৬ জনকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোলপুরের দিক থেকে বুধবার সকালে ওই যাত্রীবাহী বাসটি  দ্রুতগতিতে বিপ্রটিকুরী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। উলটোদিক থেকে একটি ম্যাটাডোর  বাসস্ট্যান্ডের দিকে আসছিল। অভিযোগ, বাসের চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরেই বাসটি প্রথমে সজোরে গিয়ে ধাক্কা মারে উলটো দিক থেকে আসা ম্যাটাডোরে। এরপর  গাড়িটি একটি দোকানের ভেতরে ঢুকে যায়। এই ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত বাসের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয় ।

কি কারণে বাসের চালক আচমকা নিয়ন্ত্রণ হারাল পুলিশ তা তদন্ত করে দেখছে। পাশাপাশি পলাতক বাসের চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে।

About Post Author