সময় কলকাতা ডেস্ক: মাতৃস্নেহে বড় হয়ে ওঠে শিশুরা। কিন্তু মায়ের অত্যাচার সহ্য করতে না পেরে দুই শিশু বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে প্রতিবেশীদের কাছে। ভাবছেন এমনটা আবার হয় নাকি? হ্যাঁ ঠিকই শুনেছেন। মধ্যযুগীয় বর্বরতার এ ছবি বর্ধমান পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের । নিজের শিশুদের উপর অত্যাচারের অভিযোগ উঠল তাদেরই মায়ের বিরুদ্ধে।মায়ের অত্যাচার সহ্য করতে না পেরে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিল দুই শিশু।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিশুটির মা সম্পূর্ন নেশাগ্রস্থ। অভিযোগ দিনের পর দিন নেশার ঘরে দুই শিশুর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন অভিযুক্ত ওই মা। অবশেষে মায়ের অত্যাচার সহ্য করতে না পেরে প্রতিবেশী মহিলার বাড়িতে আশ্রয় নেয় দুই শিশু।ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমানের ২৮ নম্বর ওয়ার্ডে।

অভিযোগ, মাস ছয়েক আগে শিশু দুটির বাবা মারা যায়।তারপর থেকে তাদের উপর নানা ধরনের অত্যাচার শুরু করে তাদের মা। অভিযোগ, পড়াশোনা বন্ধ করে দুই শিশুকে দিয়ে ঘরের কাজকর্ম করাত ওই মহিলা। অভিযোগ দিনের পর দিন শিশুদের ওপর অত্যাচারের মাত্রা বাড়ছিল। শিশুদের বারবার জিজ্ঞেস করলে তারাও এ ব্যাপারে প্রথমে মুখ খোলেনি বলে জানান প্রতিবেশী এক মহিলা। সেই কারণে তাঁরাও কোনও প্রতিবাদ করতে পারেন নি বলে দাবি প্রতিবেশীদের । অবশেষে অত্যাচারিত শিশুরা সহ্য করতে না পেরে ঘর ছাড়লে প্রতিবেশীরা একজোট হন ।

বছর ১২ নিগৃহীতা এক শিশু জানায়, সে ও তার ভাই স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করত। কিন্তু তার বাবা মারা যাওয়ার পর তাদের স্কুল থেকে ছাড়িয়ে আনেন মা। তারপর তাদের উপর নানা ভাবে অত্যাচার চালানোর পাশাপাশি বাড়ির সমস্ত কাজকর্ম করাত ।দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পের আতঙ্কে তারা বাড়ি ছেড়ে প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছে।পুর্নবাসনের দাবিতে শিশু দুটিকে হোমে রাখবার আবেদন জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।


More Stories
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন