সময় কলকাতা ডেস্ক : বুধবার স্কুল থেকে ফেরার সময় নিখোঁজ হয় উত্তরপাড়া সরকারি হোমের দুই নাবালিকা। কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে তাদের খোঁজে তদন্তে নামে উত্তরপাড়া থানায় পুলিশ। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে ব্যান্ডেল থেকে নিখোঁজ দুই নাবালিকাকে উদ্ধার করে উত্তরপাড়া থানার পুলিশ। তবে কি কারণে ওই দুই নাবালিকা নিখোঁজ হয়ে যান তার তদন্ত করছে পুলিশ।

হোম সূত্রে জানা গিয়েছে ,বুধবার স্কুলে থেকে ফেরার সময় নিখোঁজ হয়ে যায় বছর তোরোর ওই দুই নাবালিকা। উত্তরপাড়া চিল্ড্রেন হোম ফর গার্লসের আবাসিক ওই দুই নাবালিকা স্থানীয় উত্তরপাড়া অমরেন্দ্র গার্লস স্কুলে পড়াশুনা করতেন । প্রতিদিনের মত বুধবারও অন্য আবাসিকদের সঙ্গে ওই দুই নাবালিকা স্কুলে যায়। স্কুল ছুটির পর বাকিরা ফিরে এলেও ওই দুই নাবালিকা হোমে না ফেরায় উত্তরপাড়া থানায় নিখোঁজ ডায়রি করে হোম কর্তৃপক্ষ। সূত্র মারফত জানা যায় ব্যান্ডেলের লালবাবা আশ্রম এলাকায় এক পাতানো দাদার বাড়িতে রয়েছে ওই দুই নাবালিকা। বৃহস্পতিবার রাতেই সেখান থেকে উত্তর পাড়া থানার পুলিশ তাদের উদ্ধার করে। তবে কি কারে তারা হোম ছেড়ে পাতানো দাদার বাড়ি গিয়ে উঠে ছিলেন তা তদন্ত করছে পুলিশ।

জানা গেছে ওই দুই নাবালিকার মধ্যে একজন উত্তরপাড়ার মাখলার বাসিন্দা ছিল। ২০১৯ সালের মার্চ মাসে তাকে হোমে আনা হয় । অপর একজন ব্যান্ডেলের বাসিন্দা ছিল। তাকেও ওই বছরের আগস্ট মাসে ওই হোমে নিয়ে আসা হয় বলে পুলিশ সূত্রে খবর।


More Stories
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম
হর্ষ-বিষাদে পালিত ঈদ-উল-আযহা
রাজনৈতিক সংঘর্ষ,গুরুতর আহত বিজেপি জেলা সভাপতি, বারাসাত জ্বলছে