Home » আন্তরাজ্য শিশু পাচার চক্রের পাণ্ডাকে গ্রেপ্তার করল পুলিশ

আন্তরাজ্য শিশু পাচার চক্রের পাণ্ডাকে গ্রেপ্তার করল পুলিশ

সময় কলকাতা ডেস্ক: এবার সামনে এল আন্তরাজ্য শিশু বিক্রি চক্র। কলকাতার বিভিন্ন স্থানে হানা দিয়ে চক্রের সঙ্গে জড়িত পান্ডা সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ।

পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানা এলাকায়। গত রবিবার সেখানেই সদ্যোজাত একটি শিশুকে বিক্রির চেষ্টার সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে এক ব্যক্তি ও এক মহিলা। তাদের সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যায়। পুলিস তদন্তে নেমে ওই ঘটনার একাধিক যোগসূত্র উদ্ধার করে।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে বরাহনগর, হিন্দমোটর, কলকাতার বড়বাজার সহ একাধিক জায়গায় ছড়িয়ে থাকা একটি চক্রের সদস্যরা গোটা ঘটনার পিছনে রয়েছে। এরপরই পতিরাম থানা ও জেলা পুলিস, বরানগর পুলিসের সহযোগিতায় সেখান থেকে শিশু পাচার চক্র জড়িত থাকার অপরাধে আরো দু’জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে হিন্দমোটরের ‘অনুভাবি’র হদিশ মেলে। সেই মোতাবেক চন্দননগর কমিশনারেটের সঙ্গে তদন্তকারীরা যোগাযোগ করে। যৌথ অভিযান চালিয়ে ‘অনু ভাবি’কে গ্রেপ্তার করা হয়। ঘটনায় শুক্রবার আরও ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতদের মধ্য ৫ জন মহিলা ও এক জন পুরুষ। এই শিশু পাচার চক্রের ঘটনায় এখনও পযন্ত কলকাতা এলাকার ৮ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

About Post Author