সময় কলকাতা ডেস্কঃ রাজনীতির কারবারীদের মধ্যে বেশ কিছুদিন ধরেই একটা জল্পনা চলছিলই প্রশান্ত কিশোরকে ঘিরে। আজ সেই জল্পনার অবসান হল। আসন্ন ২০২৪ সের লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। এর আগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও শীর্ষ নেতা রাহুল গান্ধী এবং কে সি ভেনুগোপালের সঙ্গে এক বৈঠকে মিলিত হন প্রশান্ত কিশোর। কারন দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া কংগ্রেস এখন ফের নিজ জমি পুনরুদ্ধার করতে মরীয়া হয়ে উঠেছে।
তার ওপর এই বছরে গুজরাট এবং হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। আর ২০২৪-এ লোকসভা নির্বাচন। এর আগে প্রতিটি নির্বাচনে কংগ্রেস শোচনীয় ফল করেছে, সেই জমি পুনরুদ্ধার করতে চেষ্টা চালাচ্ছে শীর্ষ নেতৃত্ব। যার জন্যই আসন্ন দুই রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ২০২৪-এর লোকসভা নির্বাচনে ঝাঁপাতে চাইছে সোনিয়ার কংগ্রেস ।
এই নতুন করে কংগ্রেসকে ঢেলে সাজানোর বিষয়ে আগেও কয়েক দফা আলোচনা হয়েছে , কিন্তু দুই পক্ষই ঐক্যমত্যে পৌঁছোতে পারেনি। যার ফলে বৈঠক ভেস্তে যায়। যথারীতি পিকে-র কংগ্রেসে যোগ দেওয়া পিছিয়ে যায়।
তবে আজকের বৈঠকের পর রাজনীতির অন্দরে কান পাতলে একটা আশঙ্কার কথা সবার মুখে মুখে ঘুরছে তা হল, “প্রধানমন্ত্রী হিসাবে বাংলার মেয়েকেই চাই” এই হিসেব নিকেশ কি তাহলে বিশ বাঁও জলে চলে যাবে?


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?