সময় কলকাতা ডেস্ক : নাবালিকার বিয়ে রুখল বাঁকুড়ার ইন্দাস থানার পুলিশ। জানা গিয়েছে, ইন্দাস থানা এলাকার ওই নাবালিকার বিয়ে হচ্ছে বলে পুলিশের কাছে খবর আসে। খবর পেয়ে ওই নাবালিকার বাড়িতে হাজির হয় ইন্দাস থানার পুলিশ। সেখানে গিয়ে তারা ওই নাবালিকার অভিভাবকদের বোঝান, এই বয়সে মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ ।

পাশাপাশি যে ছেলেটির সঙ্গে মেয়েটির বিয়ে হওয়ার কথা তার পরিবারের সঙ্গেও কথা বলে পুলিশ । তাদেরও বোঝানো হয় এই বিয়ে হওয়া সম্ভব নয়।,কারণ মেয়েটি নাবালিকা।এরপরই পুলিশ প্রশাসনের চেষ্টায় ওই নাবালিকার বিয়ে শেষ পর্যন্ত বন্ধ হয়।

বিয়ের তোড়জোড়ের পর শেষে এই কান্ড দেখে কার্যত অবাক স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় এ রাজ্যে নানা জনমুখি প্রকল্পের সূচনা করেছেন ।তারমধ্যে অন্যতম হল কন্যাশ্রী, রুপশ্রীর মত প্রকল্প। মূলত মেয়েদের জন্যই রাজ্য সরকারের পক্ষ থেকে এই জনমুখী প্রকল্পের সূচনা। কিন্তু তার পরেও নাবালিকা মেয়েদের যেভাবে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে তাতে রীতিমতন অবাক প্রশাসন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী