সময় কলকাতা ডেস্কঃ ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! রবিবার বামনগাছি স্টেশন সংলগ্ন পরপর ৫ টি দোকানে ভয়াবহ আগুন।আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের।গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।ঘটনাস্থলে আসে দমকলের ১ টি ইঞ্জিন।প্রচুর ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে,রবিবার সকালে বামনগাছি স্টেশন সংলগ্ন চত্বরে হঠাৎই বিস্ফোরণের মতো জোরে একটি শব্দ হয়।এরপরই প্রত্যক্ষদর্শীরা লক্ষ্য করে স্টেশন সংলগ্ন একটি দোকানে আগুন লেগেছে।স্টেশন চত্বরে আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। দ্রুত পাশের আরও ৪ টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে।

স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশ খবর দেন দমকলে। অবিযোগ,দমকলে খবর দেওয়া হলেও দমকলের ইঞ্জিন আসতে বেশ খানিকটা দেরি করে। আর তাতেই আগুন পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। পরে দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে।যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনার সঠিক প্রমাণ না পাওয়া গেলেও গ্যাস সিলিন্ডার বাস্ট করে আগুন লেগেছে বলেই স্থানীয়দের অনুমান।ইতিমধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেছে দমকল দপ্তর।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী