Home » রাস্তা মেরামতের কারণে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন

রাস্তা মেরামতের কারণে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন

সময় কলকাতা ডেস্ক:বাঁকুড়ার কোতুলপুর চৌমাথা থেকে সামাড়োঘাট ব্রিজ সংলগ্ন খুনডাঙা পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বেহাল এই রাস্তা সংস্কারের জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন এলাকার বাসিন্দারা। এলাকাবাসীর দাবি মেনে বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু করতে চলেছে প্রশাসন। তাই রাস্তা মেরামতের কাজ চলাকালীন ভারী যানবাহন চলাচল বন্ধ রাখার  সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বেহাল রাস্তা মেরামতির কাজ শুরুর আগে এদিন কোতুলপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক, কোতুলপুরের সিআইসহ অন্যান্য আধিকারিকরা গোটা এলাকা পরিদর্শন করেন। কিভাবে রাস্তা সংস্কারের কাজ করা হবে। ওই সময় কিভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে তা নিয়ে প্রশাসনের আধিকারিকরা পর্যালোচনা করেন। আলোচনার পর সোমবার থেকে একমাস ওই রাস্তায় যানচলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

About Post Author