সময় কলকাতা ডেস্কঃ আচমকা হাইভোল্টেজ ইলেকট্রিক টাওয়ারে উঠে পড়লেন এক যুবক। আর তাকে নামাতে গিয়ে হিমশিম খেতে হল পুলিশ প্রশাসন ও দমকলের আধিকারিকদের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার বধশ্যামনগরে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বুধবার ভোররাত থেকে ওই যুবক হাইভোল্টেজ ইলেকট্রিক টাওয়ারে উঠে বসে আছে। অনেক সাধ্য সাধনাতেও তিনি নামতে নারাজ। খবর চাউর হতেই ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। দীর্ঘক্ষণ ধরে ওই যুবককে নামানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় স্থানীয়রা। এরপর একে একে খবর যায় পাথরপ্রতিমা থানায় ও দমকলে। যুবককে নামাতে ছুটে আসে পুলিশ প্রশাসন, দমকল আধিকারিক ও সিভিক ভলান্টিয়াররা।

বিদ্যুৎবাহী হাইটেনশান লাইনের সেই উঁচু খুঁটিরই একেবারে মধ্যস্থানে উঠে বসে ছিল ওই যুবক। যে কোনও সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা। তবে কি কারণে সে হাইভোল্টেজ ইলেকট্রিক টাওয়ারে উঠে বসেছিল তা এখনও জানা যায়নি।

জানা যায়, ওই যুবকের বাড়ি নামখানাতে। তার মানসিক ভারসাম্য বিঘ্নিত হলে তাকে তার পরিবার তার তার দিদার বাড়ী বধশ্যামনগরে পাঠিয়ে দেয়। ওই যুবকের নাম দেবাশীস মাইতি। দীর্ঘক্ষণ চেষ্টার পর বুধবার দুপরে ওই যুবক টাওয়ার থেকে নামাতে সক্ষম হয় পুলিশ প্রশাসন।


More Stories
রূপের মধ্যে অরূপের ছোঁয়া : গাজলডোবা এক ব্রাত্য মুগ্ধতা
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার