সময় কলকাতা ডেস্ক: জেলা জুড়ে বেড়ে চলা একের পর এক ধর্ষণের ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন । তাই জেলার মহিলাদের নিরাপত্তায় কথা মাথায় রেখে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে চালু হল বিশেষ উইনার্স বাহিনী।

বুধবার বীরভূমের জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীর হাতধরে এই বিশেষ মহিলা পুলিশ বাহিনীর উদ্বোধন হয় জেলায়। মূলত বীরভূম জেলার সিউড়ি ও বোলপুরে উইনার্স বাহিনীর বিশেষ টিম থাকবে মহিলাদের নিরাপত্তার তদারকিতে। বিভিন্ন শপিং মল, বাসস্ট্যাণ্ড, কলেজের মত বিভিন্ন জনবহুল জায়গায় উইনার্স টিমকে দেখা যাবে। জেলা পুলিশের বিশেষ কালো পোষাকে বাইক নিয়ে টহল দেবে এই টিমের সদস্যরা । প্রতিটি টিমে ১০ জনের সদস্য থাকবে ।

এছাড়াও বোলপুর পুলিশের তরফে বিভিন্ন গ্রাহকদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দেওয়া হয় এদিন। যার নাম দেওয়া হয় প্রাপ্তি। ইতিমধ্যেই রাজ্যের শিলিগুড়ি, বসিরহাট, ব্যরাকপুর, কলকাতার শহরতলির বিভিন্ন জায়গায় মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই উইনার্স টিম চালু হয়েছে। এবার সেই উইনার্স টিমকে দেখা যাবে বীরভূমেও।


More Stories
রূপের মধ্যে অরূপের ছোঁয়া : গাজলডোবা এক ব্রাত্য মুগ্ধতা
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার