সময় কলকাতা ডেস্ক : প্লাস্টিক এই সমাজের কাছে যেন এক মারণ সমস্যা। এবার সেই প্লাস্টিক বর্জনে এগিয়ে এলো হাওড়া পুরনিগম। এলাকায় প্লাস্টিক ব্যবহার রোধে ও নাগরিকদের বিশেষ সচেতনতার পাঠ দিতে উদ্যোগী হল পুরনিগম । বিভিন্ন ধরণের কার্টুন ও দু এক লাইনের কবিতার মাধ্যমে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ধারাবাহিক প্রচার অভিযানে সামিল পুরনিগম।

বুধবার বেলা ১টায় এই প্রচার অভিযানের সূচনা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া পুরনিগমের মুখ্য প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী সহ অনন্যার। চিকিৎসক সুজয় চক্রবর্তী জানান, যেকোনো চিকিৎসার ক্ষেত্রে দুটো দিক থাকে। সেই রোগকে নিরাময় করা ও রোগীকে সেই রোগ থেকে নিরাপদে রাখা। ঠিক সেভাবেই পুর এলাকাগুলিকে পরিস্কার রাখতে মার্চ মাসের পর থেকেই নিকাশি নালা পরিষ্কার ও শহরের গুরুত্বপূর্ণ খালগুলোর সংস্কারের কাজ শুরু হয়েছে ।

পাশাপাশি মানুষ যাতে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে তার জন্য লাগাতার প্রচার চালানো হবে বলে জানান সুজয় বাবু। বিশেষ ছড়া ও কার্টুনের মাধ্যমে শহরবাসীকে সচেতন করার কাজ চলবে বলবেও জানান তিনি। পাশাপাশি শহরের সব বাজার এলাকাতে প্লাস্টিকের ব্যাগ ব্যাবহারে আর্থিক জরিমানা নির্দেশ দেওয়া রয়েছে হাওড়া পুর নিগমের পক্ষ থেকে।

পুর নিগমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শহরবাসীও। হাওড়া শহরের বাসিন্দা শিলা বসুর দাবি, খুবই ভালো উদ্যোগ নেওয়া হয়েছে পুর নিগমের পক্ষ থেকে। যদি শহরের সর্বস্তরের মানুষ এই বিষয়ে এগিয়ে আসে তাহলে হাওড়া শহরকে আরো পরিস্কার পরিছন্ন রাখা সম্ভব হবে ।


More Stories
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
এয়ারপোর্টের কাছে সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড
মরণকূপ! থার্মোকলে জলপথ পারাপার ঝড়আলতার মানুষের, প্রশাসন শীতঘুমে!