Home » কাশ্মীর থেকে বাড়ি ফিরলেন গুলিতে আহত বাংলার দুই শ্রমিক

কাশ্মীর থেকে বাড়ি ফিরলেন গুলিতে আহত বাংলার দুই শ্রমিক

সময় কলকাতা ডেস্ক : কাশ্মীরে নওগাম এলাকায় আপেল বাগানে কাজ চলাকালীন উগ্রপন্থিদের গুলিতে আহত হন মালদার চাঁচল থানার চন্দ্র পাড়ার বাসিন্দা আনিকুল ইসলাম ও জালাল পুরের বাসিন্দা নাজিবুল হক। এই ঘটনা ঘটার পর থেকে দুশ্চিন্তায় দিন কাটছিল পরিবারের সদস্যদের । খবর পেয়ে শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনতে উদ্যোগ নেয় মালদা জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার কাশ্মীর থেকে বাংলায় ফিরেছিলেন ওই দুই শ্রমিক। বুধবার ওই দুই শ্রমিক মালদায় নিজেদের বাড়িতে ফিরে আসায় খুশি পরিবারের সদস্যরা। জানা গিয়েছে আপাতত ওই দুই শ্রমিক সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে চিকিৎসাধীন থাকবে । আহত শ্রমিকদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে বুধবার মালদা টাউন স্টেশনে উপস্থিত ছিলেন মালতিপুর এর বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সী । পরিবারের সদস্যদের ফিরে পেয়ে খুশি পরিবারের সকলে ।

২১ মার্চ কাশ্মীরের নওগাম এলাকায় এক আপেল বাগানে কাজ করছিলেন মালদার ওই দুই শ্রমিক। অভিযোগ কাজ চলাকালীন তাদের উপর হামলা চালায় কাশ্মীরের কিছু উগ্রপন্থী । আহত ওই দুই শ্রমিককে উদ্ধার করে বাংলায় ফিরিয়ে নিয়ে আসায় খুশি পরিবারের সকলে। পরিবারের সদস্যরা জানান গুলি লাগার পর থেকেই প্রবল দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটছিল পরিবারের সকলে । অবশেষে শ্রমিকরা ফিরে আসায় স্বস্তিতে পরিবার পরিজনেরা। আপাতত প্রশাসনের পক্ষ থেকে তাদের মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।সেখানেই তাদের আপাতত চিকিৎসা চলবে জানা গেছে।

শুক্রবার শ্রীনগরের নওগাম এলাকায় উগ্রপন্থীদের গুলিতে গুরুতর আহত হন মালদার দুই শ্রমিক। কাশ্মীর পুলিশের বয়ান অনুযায়ী , আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয় । জানা যায় গেছে দু’মাস আগে শ্রমিকের কাজ করতে নাজমুল ও আনিকুল পাড়ি দেন শ্রীনগরে।তারপরেই এই ঘটনা ।

About Post Author