সময় কলকাতা ডেস্ক: রাতের অন্ধকারে অজানা জন্তুর আতঙ্কে গ্রামবাসীরা।
ভয়ানক বাগরোল জাতীয় জন্তুর আক্রমণে আহত এলাকাবাসী। গত তিন দিন ধরে রাত দুটো নাগাদ গ্রামে গরু, হাঁস, মুরগি, ছাগলসহ বিভিন্ন পশু পাখি আহত এবং নিখোঁজ হয়ে যাচ্ছে। সকাল হতেই গ্রামবাসীরা দেখতে পায় কারো বাড়ির উঠোনে মরা ছাগল পড়ে রয়েছে, আবার কারো হাঁস-মুরগি নিখোঁজ । এখনও এই ঘটনার কোনো সুরাহা মেলেনি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার অন্তর্গত নয়াবস্তিয়া মিলনী গ্রাম পঞ্চায়েতের মেদিয়া গ্রামে।
এরপর আতঙ্কিত গ্রামবাসীরা রাতে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা দেখতে পায় বাগরোল জাতীয় এক জন্তু রাতের অন্ধকার হলেই খাবারের সন্ধানে বেরিয়ে পড়ছে লোকালয়ে। আর সেই জন্তুকে আটকাতে গিয়ে ওই জন্তুর আক্রমণের শিকার হয় গ্রামবাসীরা। ওই জন্তুর আক্রমণে জখম হয়েছে মহিলা সহ সাত জন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনেকটা বাগরোলের মতো দেখতে। কুকুর হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে অনেকে। আক্রান্তদের নিয়ে যাওয়া হয় বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় আক্রান্তদের। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বনদপ্তরকে খবর দেওয়া হয়েছে, তারা তদন্ত শুরু করেছে। তবে আঁধার নামতে কিসের কামড়ে আক্রান্ত হচ্ছে গ্রামবাসীরা? সঠিক কারণ এখনো অজানা।


More Stories
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
আদালত চত্বরে প্রবল ক্ষোভের মুখে অরুণ ভৌমিক
২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় গ্রেফতারি শুরু, পাকড়াও দত্তপুকুরের তৃণমূল নেতা