Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১৫ মে, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৩৫ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে

১৭৭৬ – আজকের দিনে প্রথম বাষ্প চালিত জাহাজ বানানো হয়েছিল।
১৮১৮ – বাংলা ভাষার প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট প্রকাশিত হয় ।
১৯৫১ – দৈনিক সংবাদ-এর আত্মপ্রকাশ হয় ।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮১৭ -ভারতের ধর্মীয় সংস্কারক; রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৫ -ভারতীয় বাঙালি লেখক ও সাহিত্যিক শ্যামলকৃষ্ণ ঘোষের জন্মদিন আজ।
১৯০৭ -ভারতীয় মুক্তিযোদ্ধা সুখদেব থাপার এদিন জন্মান।
১৯১৫ -ভারতীয় বিপ্লবীনেতা চারু মজুমদারের জন্মদিন আজ।
১৯৩২ – প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী সাগর সেন এদিন জন্মান।
১৯৬৭- প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী মাধুরী দীক্ষিত আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৯৪-একজন বিশিষ্ট লেখক এবং শিক্ষাবিদ ভূদেব মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ।
১৯৩৬-ভারতের যশস্বী বাঙালী শিল্পপতি স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় এদিন প্রয়াত হন।
১৯৯৪ – সুরকার, কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক আবদুল আহাদ আজকের দিনে প্রয়াত হন।

About Post Author