সময় কলকাতা, অমলেন্দু মণ্ডল: রামপুরহাটের বগটুইতে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যু হল আরও এক মহিলার। রবিবার ভোররাতে রামপুরহাট মহকুমা হাসপাতালে মৃত্যু হয় আতিহারা বিবি নামে আরও এক অগ্নিদগ্ধ মহিলার। একটানা ৪০ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জীবন যুদ্ধে হার মানলেন অগ্নিদগ্ধ এই মহিলা। এতদিন রামপুরহাট মহকুমা হাসপাতালেই চিকিত্সাধীন ছিলেন তিনি। ফলে রামপুরহাট-কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ১০।এই মৃত্যুতে নতুন করে শোকের ছায়া বগটুই গ্রামে। সেই ভয়াবহ রাতের আতঙ্ক এখনো তাড়া করে বেড়াচ্ছে বগটুই গ্রামের বাসিন্দাদের।

স্বজনহারাদের পাশে দাঁড়িয়েছেন নতুন ব্লক তৃণমূল সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি।উল্লেখ্য, গত ২১ মার্চ খুন হন বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান তথা এলাকার দাপুটে তৃণমূল নেতা ভাদু শেখ। আর সেই রাতেই বগটুই গ্রামে ঘটে নৃশংস অগ্নিকাণ্ডের ঘটনা। একের পর এক বাড়িতে লাগিয়ে দেওয়া হয়।আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে ৮ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরো ২ জনের মৃত্যু হয়।

এই মৃত্যুতে নতুন করে শোকের ছায়া বগটুই গ্রামে। সেই ভয়াবহ রাতের আতঙ্ক এখনো তাড়া করে বেড়াচ্ছে বগটুই গ্রামের বাসিন্দাদের। স্বজনহারাদের অভিযোগ, নতুন ব্লক তৃণমূল সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি পাশে থাকলেও এলাকার বিধায়ক, ডেপুটি স্পীকার কোনদিন খোঁজ নেন নি তাদের।

উল্লেখ্য, গত ২১ মার্চ খুন হন বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান তথা এলাকার দাপুটে তৃণমূল নেতা ভাদু শেখ। আর সেই রাতেই বগটুই গ্রামে ঘটে নৃশংস অগ্নিকাণ্ডের ঘটনা। একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশে বগটুই এর এই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত চালাচ্ছে সিবিআই


More Stories
ঔদ্ধত্য,দাম্ভিকতা,অহংকার এবং দুর্নীতিকে মদত -নাম না করে মমতাকে বেনজির আক্রমণ শান্তনু সেনের
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
বালাসাহেব-উদ্ধব ও একনাথই কি যথাক্রমে মমতা – অভিষেক ও ঋতব্রত?