Home » বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রায় তিন বছর পর বিদেশ সফরে মোদী

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রায় তিন বছর পর বিদেশ সফরে মোদী

সময় কলকাতা ডেস্কঃ  ২ মে, রবিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউরোপ সফরের আগে তিনি একটি বিবৃতি দেন। তিনি জানান যে,  তিনি একটি কঠিন সময়ে ইউরোপ সফরে যাচ্ছেন। এই সময় এই অঞ্চল, একাধিক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ভারত চায় ইউরোপের দেশগুলোর সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে। সেই দেশগুলোর সঙ্গেই থাকতে চায় ভারত, যারা শান্তি-শৃঙ্খলা আর সমৃদ্ধির জন্য লড়াই করতে আগ্রহী। এমন একটা সময় ইউরোপ সফরে যাচ্ছেন, যখন রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ প্রায় ১০ সপ্তাহ অতিক্রম করেছে। এই দুটি দেশের সঙ্গে ভারতের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে। তাই ভারত কিছুটা কঠিন কূটনৈতিক পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

 

এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্লিনে জার্মান চ্যান্সেলর এর সঙ্গে দেখা করবেন। পাশাপাশি ডেনমার্ক, কোপেনহেগেন, প্যারিস ও ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল এর সঙ্গে দেখা করবেন। প্রধানমন্ত্রী তার বিবৃতিতে দ্বিতীয়বার ফরাসি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হওয়ার জন্য, ইমানুয়েল কে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন ভারতের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক খুবই মজবুত। তাই এই সম্পর্ক আগামী দিনে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন।

প্রধানমন্ত্রীর এই সফরে সময়, ইউক্রেনের বিষয়েও ভারতের দৃষ্টিভঙ্গি কি তাও তুলে ধরবেন। সোমবার জার্মানিতে দুদিন থাকবেন প্রধানমন্ত্রী। পরের দু’দিন ভারত নরডিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। তারপর তিনি ডেনমার্কের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখান থেকে তিনি যাবেন ফ্রান্সে। সেখান থেকেই সরাসরি তিনি দেশে ফিরবেন।

About Post Author