সময় কলকাতা ডেস্কঃ সুস্থ ভাবে বাঁচার জন্য পেট পরিষ্কার রাখা খুবই জরুরী।তীব্র গরমে নাজেহাল সবাই।এই সময় বদহজম, কোষ্ঠকাঠিন্য এবং পেটে নানা সমস্যা দেখা দেয়।যার প্রভাব পড়ে আমাদের দৈনন্দিন কাজে-কর্মেও। এসবের কারণে মেজাজ খিটখিটে হয়ে থাকে।তখন আর কাজে মন বসে না।অনেক সময় নিয়ম মেনে খাবার না খাওয়ার কারণেও পেটে সমস্যা বাঁধতে পারে। তাই জেনে নিন পেট পরিষ্কার রাখার সহজ ৫ টি উপায়।

প্রচুর জল খান
এই গরমে পেট পরিষ্কার রাখার প্রথম শর্তই হল হজমশক্তি ঠিক রাখা।তাই গরমে হজমশক্তি ভালো রাখতে প্রচুর জল খান।প্রতিদিন নিয়ম মেনে ৬ থেকে ৮ গ্লাস জল পান করুন।এমনকি খাদ্য তালিকায় সেসব সবজি ও ফল রাখুন যাতে জলের পরিমাণ বেশি। যেমন-লাউ, কাঁচা টমেটো, তরমুজ, পেঁপে, আপেল ইত্যাদি।ফলে পাচনক্রিয়া সক্রিয় থাকে এবং খাবার ঠিক মতো হজম হয়।

অ্যালোভেরা জুস
অ্যালোভেরার রস জুস হিসেবে খেলে অন্ত্রে জলের পরিমাণ বেড়ে যায়।বিভিন্ন গবেষণা থেকে জানা গিয়েছে,অন্ত্রে থাকা জল মল পরিষ্কার করতে সাহায্য করে।যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় তবে আজ থেকেই প্রতিদিনের খাদ্যতালিকায় অ্যালোভেরার জুস যোগ করুন।অ্যালোভেরা শরীরের নানা অংশের জন্য বেশ উপকারী।ত্বক ও চুল ভালো রাখতেও এটি খেতে পারেন।

মৌরি ও জিরার গুঁড়ো
২ চা চামচ মৌরি ও ২ চামচ জিরার গুঁড়ো নিন।হালকা আঁচে কড়াইয়ে নেড়ে নিন।তারপর সেগুলো গুঁড়ো করে একটি পাত্রে রেখে দিন।প্রতি ৩ থেকে ৪ ঘণ্টা অন্তর অল্প অল্প করে খান।তাতে পেট ভালো থাকবে।

তুলসি পাতা
প্রত্যেকদিন সকালে খালি পেটে তুলসি গাছের কয়েকটি পাতা চিবিয়ে খান।এটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং হজমশক্তি বাড়াবে।

জোয়ান
জোয়ান খাওয়া পেটের জন্য খুবই ভালো।রোজ রাতে এক চিমটি জোয়ান খেয়ে এক গ্লাস জল পান করুন।এতে গ্যাসের সমস্যা থাকলে তা সকালে ঘুম থেকে উঠলেই ঠিক হয়ে যাবে।এছাড়াও যখনই গ্যাসের সমস্যা হবে তখনই জোয়ান চিবিয়ে জ্বল খাবেন।দেখবেন গ্যাস,অম্বলের সমস্যা দূর হয়ে গেছে।


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে