Home » তামিলনাড়ুতে ছাদ থেকে পড়ে মৃত্যু মালদার যুবকের

তামিলনাড়ুতে ছাদ থেকে পড়ে মৃত্যু মালদার যুবকের

সময় কলকাতা ডেস্ক: “হ্যালো,মা এবারে ঈদে বাড়িতে আসতে পাচ্ছি না । তোমার আ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা পাঠাচ্ছি।বাবা,বোন,তুমি কিছু কিনে নিও,”  -এই ছিল মাকে ফোনে বলা ছেলের শেষ বাক্যমালা । আসন্ন মিলনের উৎসব ঈদ। পেটের দায়ে ভিনরাজ্যে শ্রমিকের কাজে যায় তাহের ও তার ভাই সাদ্দাম।উৎসবের মরসুমে নিজের গ্রামে ফেরা হবে না,আগেভাগেই পরিবারকে তামিলনাড়ু থেকে জানিয়েছিল মালদার মালতিপুরের ডাহুকা গ্রামের বাসিন্দা আবু তাহের। কিন্তু ঈদের আগে পরিবারে নেমে এল অন্ধকার ।ছাদ থেকে পড়ে মৃত্যু হয় বাইশ বছরের তরতাজা যুবক আবু তাহেরের। ঈদের আগে  ডাহুকা গ্রামে এখন শ্মশানের নিস্তব্ধতা।

তামিলনাড়ুতে আবাসন নির্মাণের কাজ করতেন মালদহের ডাহুকার আবু তাহের । নুন আনতে পান্তা ফুরানোর জোগাড় পরিবারটির। ছোটো ভাই সাদ্দাম হোসেনকে নিয়ে ভিনরাজ্যে রাজমিস্ত্রির কাজ করতেন তিনি । পরিবার সূত্রে জানা গিয়েছে কাজ করা কালীন বহুতল থেকে পড়ে যান ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় চারদিন ধরে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রবিবার মারা যান ওই যুবক । যুবকের গ্রামের বাড়িতে সেই খবর পৌছাতেই শোকের ছায়া নেমে এসেছে ডাহুকা গ্রামে । ময়নাতদন্তের পর সোমবার দাদার দেহ নিয়ে গ্রামে ফিরছে ছোট ভাই সাদ্দাম।

উৎসবের দিনে ছেলের যে নিস্প্রাণ দেহ ঘরে ফিরবে তা কল্পনা করতে পারছেন না বলে জানান মা তাহেনুর বিবি । বাবা হামিজুদ্দিন ছেলের মৃত্যুের শোকে  কার্যত দিশেহারা। সারা মাস রোজা করে ঈদে যে ছেলের কফিনবন্দি দেহ দেখতে হবে সে কথা স্বপ্নেও কল্পনা করতে পারেনি পরিবার। মোবাইলে ছেলের দেহের ছবি দেখে কান্নায় লুটিয়ে পড়ছিলেন বাবা।

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

স্থানীয় বাসিন্দারা জানান, মৃতের বাবার বয়স ষাট পেরিয়ে গিয়েছে। তবুও পান নি বার্ধক্যব ভাতা ,এমনকি বাড়িটিও ভঙ্গুর । সরকার সাহায্যের হাত বাড়ালে পরিবারের কিছুটা হলেও সুরাহা হবে, জানান স্থানীয় বাসিন্দারা । স্থানীয় বিধায়ক আব্দুর রহিম বক্সী এখন অবশ্য পাশে থাকার আশ্বাস দিচ্ছেন।।

About Post Author