সময় কলকাতা ডেস্কঃ আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ। এই উপলক্ষে আজ টিটাগর বাংলা মসজিদে হল বিশেষ ঈদের নামাজ। করোনা আবহ কাটিয়ে দু’বছর পর সাড়ম্বরে পালিত হল ঈদের নামাজ। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম নামাজস্থলে নামাজ পড়তে হাজির হন লক্ষাধিক মানুষ। ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করলেন একে অপরের সঙ্গে। টিটাগড়ের নামাজের অনুষ্ঠানে উপস্থিত হন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী, টিটাগড় পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
মঙ্গলবার সকাল থেকেই ঈদের নামাজ পড়ার জন্য ভোর থেকেই রাজ্যের বিভিন্ন মসজিদে শুরু হয় প্রস্তুতি। এদিন সকাল থেকেই হুগলির আকাশের দখল নেয় কালো মেঘ। তারই মাঝে ঈদের নামাজ পড়তে কয়েক হাজার মানুষ ভিড় করেন জেলার মুসলিম সম্প্রদায়ের অন্যতম পীঠস্থান ফুরফুরা শরিফে। ফুরফুরা শরিফের ধোনপোতা ঈদগাহ ময়দানে নামাজ পড়ান ফুরফুরা শরিফের পীরজাদা হুজাইফা সিদ্দিকী। নামাজ শেষে খুশির ঈদের শুভেচ্ছা বিনিময় করে শান্তি সম্প্রীতির বার্তা দেয় পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী ও আবু আফজাল জিন্না।

৩০ দিন উপবাসের পরে আজ পবিত্র ঈদের নামাজ পড়ে এই দিনটির শুভ সূচনা করেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। এ বছর করোনা বিধিনিষেধ না থাকায় ঈদে বাঁধন ছাড়া খুশির মেজাজে মেতে উঠেছে হাওড়া। শহরের বিভিন্ন প্রান্তে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা সকাল থেকেই বিভিন্ন রাস্তা ও মসজিদের সামনে সারিবদ্ধ ভাবে নামাজ পড়েন। নামাজের পর আলিঙ্গনের মাধ্যমে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন।
তবে ঈদের দিনে বাঁকুড়ায় এই আনন্দে কিছুটা বাধ সেধেছে বৃষ্টি। সকাল থেকেই বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া । বৃষ্টিকে উপেক্ষা করেই জেলার আট থেকে আশি মুসলিম ধর্মাবলম্বীরা ঈদের নামাজে অংশগ্রহণ করেন।

পবিত্র ঈদে সেজে উঠেছে কলকাতার নাখোদা মসজিদ। চিৎপুর অঞ্চলের কলুটোলা রোডের উপর এই মসজিদ কলকাতার সর্ববৃহৎ মসজিদগুলির মধ্যে অন্যতম। নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ ও রেড রোডেও ঈদের নামাজ হয়। যেখানে অংশগ্রহণ করে বেশ কয়েক হাজার মানুষ।


More Stories
বিধায়ক শঙ্করের হাত ধরে বারাসাতে সৃজন, কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা
হেলমেট নেই, পুলিশের হাতে হোমগার্ডের জরিমানা
মিলেছে”প্রমাণ “, বারাসাত কলেজে গোপনে মদ্যপান ও যৌনশিক্ষার আসর চলার অভিযোগ