Home » মাত্র দুবছরেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে বাঁকুড়ার খুদে

মাত্র দুবছরেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে বাঁকুড়ার খুদে

সময় কলকাতা ডেস্কঃ দুবছরের মেয়ের অভুতপূর্ব কৃতিত্ব। মাত্র দুবছর বয়সেই নাম তুলে ফেললো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। ছোট্ট খুদের এই সাফল্যে খুশির হাওয়া বাঁকুড়ার মেজিয়া এলাকায়।

মাত্র দু বছরের মেয়ে। কথাও ফোটেনি ঠিক করে। অথচ গড়গড় করে বলছে ১০০ টিরও বেশি দেশের রাজধানীর নাম, ভারতের সমস্ত রাজ্যের নাম। আর এই অসাধ্য সাধন করেই এইটুকু বয়সেই নাম তুলে ফেলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। বাঁকুড়ার মেজিয়ার বাসিন্দা এই ছোট্ট ঈশিতা।

ছোট্ট ঈশিতার এই কৃতিত্বতে আপ্লুত বাবা-মা সহ এলাকার বাসিন্দারা। ঈশিতার বাবা হরিশঙ্কর মাজী পেশায় ইঞ্জিনিয়ার ও মা শম্পা মাজী গৃহকর্ত্রী। তাঁরাই জানান বড়ো মেয়েকে পড়ানোর সময়ই ঈশিতা এগুলো শেখে। আর যখন তাঁরা দেখেন এই মেয়ে অন্য বাচ্চাদের থেকে অনেক বেশি মনে রাখতে পারছে তখনই তাঁরা তাঁদের মেয়ের এই কৃতিত্বকে তুলে ধরার জন্য ইন্ডিয়া বুক অব রেকর্ডসে অনলাইনে আবেদন করেন।

ঈশিতার পরিবারের কথায়, যখন ১ বছর ১১ মাস তখনই আবেদন করা হয়। তারপরেই এই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম ওঠে ঈশিতার। আবেদন করার পর গত মার্চ মাসে এই খুদের নাম রেকর্ড হিসেবে রেজিস্টার্ড হয় ইন্ডিয়া বুক অব রেকর্ডসের খাতায়। পরে তাদের বাড়ির ঠিকানায় পৌঁছায় একটি সার্টিফিকেট, মেডেল সহ বিভিন্ন সামগ্রী। তবে এই খুদে শুধু দেশ বা রাজ্যের নামই নয় কবিতা, ও কুইজ্যেও সমান ভাবে পটু। এছাড়াও বিভিন্ন ফল,পশুপাখির নাম মুখস্থ বলে দিতে পারে ঝরঝর করে। এইটুকু বয়সে ঈশিতার কৃতিত্বে গর্বিত সকলে।

About Post Author