সময় কলকাতা ডেস্ক : চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু এক যুবকের । ধূপগুড়ির ভান্ডানীর বড়বাড়ি এলাকার রেললাইনের পাড় থেকে উদ্ধার হল যুবকের ছিন্নভিন্ন মৃতদেহ।

বুধবার সকালে স্থানীয়রা রেল লাইনের পাড়ে ওই যুবককে ছিন্নভিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন। যদিও মৃতের সঠিক নাম ও পরিচয় এখনো পর্যন্ত জানা যায় নি।

রেল পুলিশের অনুমান যুবকের বাড়ি বঙ্গাইগাও এলাকায়। আচমকাই কোনো কারণ বসত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে যুবকের বলে অনুমান রেল পুলিশের। পরে ঘটনাস্থল থেকে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যায় রেল পুলিশ।


More Stories
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন