সময় কলকাতা ডেস্কঃ কৃষকদের জন্য নতুন উদ্যোগ! নাবার্ডের উদ্যোগে শুরু হল তিন দিনব্যাপী আবাসিক বোর্ড অফ ডিরেক্টর ট্রেনিং। কৃষকদের কথা মাথায় রেখে তাদের এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
কোচবিহার জেলার অন্তর্গত কোচবিহার সাতমাইল সতীশ ক্লাবের আয়োজনে শুরু হয় তিন দিনব্যাপী আবাসিক বোর্ড অফ ডিরেক্টর ট্রেনিং কর্মসূচি। কৃষকদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে তাদের কাজ করালে উপকৃত হবেন সেই কৃষকরাই। এই কথা মাথায় রেখে নাবার্ডের সাহায্যে এই ট্রেনিং কর্মসূচি চলছে বলে জানা গিয়েছে।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার অমল রায়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোচবিহার লক্ষণ চন্দ্র সরকার, চিফ ম্যানেজার কুমার গৌরব প্রমূখ। চিফ ম্যানেজার কুমার গৌরব জানান, ‘আমরা ব্যাংক থেকে ইতিমধ্যে লোন দেওয়ার প্রক্রিয়া শুরু করেছি এবং আগামী দিনে আরও বেশী এফপিও’কে লোনের আওতায় নিয়ে আসা হবে এবং কৃষকদের সবরকম সাহায্য করা হবে।’


More Stories
ধাক্কা তৃণমূলে, জ্যোতিপ্ৰিয় মল্লিক দলীয় সব পদ থেকে ইস্তফা দিলেন
ডিমথেরাপি ও জনরোষ ধূপগুড়িতে,অভিযুক্ত তৃণমূল নেতাকে রক্ষা করতে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ
পুলিশের জালে উদয়ন গুহ