Home » পুলিশ অফিসারের পর এবার যৌনকর্মীর ভূমিকায় তনুশ্রী

পুলিশ অফিসারের পর এবার যৌনকর্মীর ভূমিকায় তনুশ্রী

‘রাবণ’ ছবির পর ফের নিজেকে নিয়ে পরীক্ষায় ব্যাস্ত অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।রাবণ ছবিতে তিনি পুলিশ অফিসার হিসাবে হাতে পিস্তল নিয়ে অপরাধী দমনে ব্যস্ত ছিলেন। ছবিতে জিতের প্রথম নায়িকার অনবদ্য অভিনয়ের রেশ কাটতে না কাটতেই ফের নতুন ছবি।তবে এই ছবিতে একেবারে অন্য ভূমিকা একজন যৌনকর্মী হিসাবে দেখাযাবে তনুশ্রীকে।

টলিউডে জোর খবর, পরিচালক সুসোম ভট্টাচার্যের আগামী ছবিতে তনুশ্রীকে নাকি দেখা যাবে যৌনকর্মীর ভূমিকায়। ছবিতে এক যৌনকর্মীরই কন্যা তিনি। বড় হয়ে একই পেশায় আসবেন নিজেও। পরে নিজের পরিশ্রমে ভাগ্য ফিরিয়ে বেরিয়ে আসবেন অন্ধকার জীবন থেকে। ছবিতে তনুশ্রী ছাড়াও থাকবেন বাংলা ছবির প্রথম সারির একাধিক তারকা।

বলিউডে প্রায় একই ঘরানার ছবি বানিয়ে হিট সঞ্জয় লীলা ভন্সালীর ‘গঙ্গুবাই কাথিয়ায়াড়ি’। বাংলা বিনোদন দুনিয়াও কি সেই পথে হাঁটতে চলেছে?  পরিচালক অবশ্য এক্ষুণি নতুন ছবি নিয়ে মুখ খুলতে নারাজ। সব ঠিক থাকলে আগামী মাসে শ্যুটিং ফ্লোরে যাবে ছবি। উত্তরবঙ্গে প্রথম দফার শ্যুট। তখনই সংবাদমাধ্যমকে সব জানাবেন বলে জানিয়েছেন পরিচালক। এ দিকে ছবির প্রধান চরিত্র দুবাইয়ে। এক্ষুণি নতুন ছবির কাজ নিয়ে কিচ্ছু বলতে নারাজ অভিনেত্রী তনুশ্রীও।তিনি বলেন, আগামী দিনে হাতে কী কী ছবি আছে, নির্দিষ্ট সময়ে সবাই সব কিছু জানতে পারবে

 

About Post Author