সময় কলকাতা ডেস্কঃ বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু বাবা ও ছেলের।হাওড়ার জগাছা থানার অন্তর্গত ইছাপুর পূর্ব পাড়া অঞ্চলের ঘটনা।ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে,মঙ্গলবার সকালে নিজের বাড়ির হিট ট্রিটমেন্ট এর কারখানায় কাজ করছিলেন ৬০ বছরের শৈলেন হাজরা।আচমকাই সে সময় ইলেকট্রিক শর্ট সার্কিট বিদ্যুৎপৃষ্ট হন তিনি।এরপর বাবাকে বাঁচাতে এসে বিদ্যুৎপৃষ্ট হন শৈলেন বাবুর বড় ছেলে স্বপ্ননীল হাজরা।বাবা ও দাদার চিৎকার শুনে শৈলেন বাবুর ছোট ছেলে কারখানার ঘরে গিয়ে দেখেন বিদ্যুতের শক খেয়ে বাবা মেঝেতে পড়ে আছেন।তাদেরকে বাঁচাতে গিয়ে এরপর ক্রমান্বয়ে বিদ্যুৎপৃষ্ট হন শৈলেন বাবুর ছোট ছেলে,বউ এবং মেয়ে।
শৈলেনবাবুর ছোট ছেলে মেন লাইন থেকে বিদ্যুতের সুইচ বন্ধ করে দিলে তারা মুক্ত হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়ায় এলাকায়।তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে শৈলেনবাবু এবং তার বড় ছেলেকে নিয়ে স্থানীয় এক বেসরকারি হাসপাতাল নিয়ে যায়। এরপর বাবা ও ছেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের স্থানান্তরিত করা হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরাই বাবা ও ছেলেকে মৃত বলে ঘোষণা করেন।
একই পরিবারের দুইজনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।কারখানার মেশিন কোনোভাবে সর্টসার্কিট হওয়ার জন্যই এই ঘটনা ঘটেছে বলেই দাবি স্থানীয়দের। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগাছা থানার পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


More Stories
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের
খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন – বারাসাতে বিভিন্ন রেস্টুরেন্টে হানা ফুড সেফটি বিভাগের
অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির, নেপথ্যে কী কারণ?