সময় কলকাতা ডেস্কঃ বারবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠে আসছে রাজ্যের বিভিন্ন হাসপাতালে। চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু অষ্টম শ্রেণীর এক ছাত্রের। বীরভূমের ইলামবাজার থানার অন্তর্গত খুরুন গ্রামের ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া। মৃত ছাত্রের নাম বুদ্ধদেব ঘোষ।

পরিবার সুত্রে জানা গিয়েছে,বুদ্ধদেব ঘোষ নামে ওই ছাত্রকে মঙ্গলবার রাতে জ্বর ও খিঁচুনি নিয়ে ভর্তি করা হয় বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। রোগীর পরিজনদের অভিযোগ, এদিন রাতে ওই ছাত্র ভর্তি হওয়ার পর কেবলমাত্র একবারই চিকিৎসক এসেছিলেন রোগীকে দেখতে। বারংবার ওই ছাত্রের শারীরিক অবস্থার অবনতি সত্বেও হাসপাতালের চিকিৎসকেরা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এমনকি অন্যত্র নিয়ে যাওয়ার কথাও বলা হয়নি বলেই দাবি রোগীর পরিবারের। দীর্ঘক্ষণ ধরে অসুস্থ অবস্থায় পড়ে থাকার পর অবশেষে বুধবার ভোররাতে মৃত্যু হয় ওই ছাত্রের।

অন্যদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃত ছাত্রের পরিবারের সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে রামপুরহাট থানার পুলিশ। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর