Home » সাহা টেক্সটাইলের নতুন বিপনীর মহরৎ

সাহা টেক্সটাইলের নতুন বিপনীর মহরৎ

সময় কলকাতা ডেস্ক :

‘বিভূতিভূষণের ভিটেতে ঈশ্বর’ খুঁজে পাওয়ার স্বপ্নপূরণের কাহিনীর শুভ সূচনা সাহা টেক্সটাইলের -এর হাত ধরে। প্রতিষ্ঠান এবার পৌঁছে গেল কাঁচরাপাড়ায়।ভিতপুজোর আদলে মহরৎ হল তিন জেলার সঙ্গমস্থল কাঁচরাপাড়ায়। উত্তরচব্বিশ পরগনা,নদীয়া ও হুগলী জেলার প্রান্তসীমা কাঁচরাপাড়ায় আগামী ১জুলাই উদ্বোধন হবে এই বিপনীর।ক্রেতাদের নতুন অভিজ্ঞতা লাভের সুযোগ ঘটবে এমনটাই জানিয়ে স্বপ্নপূরণে আশাবাদী প্রতিষ্ঠানের কর্ণধার কান্তি সাহা। আগামী ১ জুলাই রথযাত্রার দিন নতুন বিপনীর উদ্বোধন লগ্নে ক্রেতাদের জন্য থাকছে চমক।

 

প্রসঙ্গত, সাহা টেক্সটাইল যার মূল বিক্রয়কেন্দ্র সাহা ট্রেডার্স এক দীর্ঘদিনের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের পথচলা বারাসাত থেকে শুরু হলেও পরবর্তী সময়ে এই প্রতিষ্ঠানের বিপনী ছড়িয়ে পড়ে কলকাতাতেও। কান্তি সাহা প্রতিষ্ঠানটির প্রাণপুরুষ। বহু মানুষের জীবন জীবিকা যেমন জড়িয়ে আছে সাহা টেক্সটাইলের সাথে, তেমনই এক বিরাট সংখ্যার বিভিন্ন মানুষের উন্নত বস্ত্র সামগ্রী কেনার ভরসার স্থল সাহা টেক্সটাইল বা সাহা ট্রেডার্স।নিম্নবিত্ত থেকে নেতা মন্ত্রী সকলের এখানে যাতায়াত লেগেই আছে এই বিক্রয় কেন্দ্রের পণ্যের গুনগত মানের জন্য।।

About Post Author