সময় কলকাতা ডেস্ক: শারীরিক ও মানসিক সুস্থতার জন্য শরীর চর্চা খুব প্রয়োজন! তবে প্রয়োজনের চেয়ে বেশি কোন কিছুই ভালো না। তেমনি প্রয়োজনের চেয়ে বেশি শরীর চর্চা করলে অনেক সমস্যা হতে পারে।যোগব্যায়াম, নৃত্য, সাঁতার, জগিং এবং সাইক্লিং সহ আপনি বেছে নিতে পারেন এমন বিভিন্ন শরীরচর্চা রয়েছে, যা আপনার মন মেজাজ ভালো রাখবে এবং পেশীকে শক্তিশালী করতে সহায়তা করবে।
গবেষকরা বলছেন ব্যায়াম করলে শরীর মন দুটোই অনেক ভালো থাকে। ব্যায়াম করলে সেরোটোনিনের মত হরমনগুলো শরীর থেকে নিঃসৃত হয় যা মন মেজাজ ভালো রাখে। ব্যায়াম করলে মেটাবলিজম বাড়ে সেই সাথে হৃদযন্ত্রও ভালো রাখে। এতে করে আপনার শরীরে ওজনও নিয়ন্ত্রণে থাকে শরীরে রোগ বালাই এর ঝুঁকিও কমে।
আপনি যদি এমন কেউ হন ব্যায়াম করতে অভ্যস্ত না হন সেক্ষেত্রে ধীরে ধীরে শুরু করেন। গবেষকরা বলছেন, প্রতি সপ্তাহে ১৫০ থেকে ৩০০ মিনিট মাঝারি ব্যায়াম বা ৭৫ থেকে ১৫০ মিনিট উচ্চ গতিতে ব্যায়াম করা উচিত। পেশী শক্তিশালী করণের জন্য সপ্তাহে অন্তত দুদিন ব্যায়াম করাও অনেক কষ্টকর। তবে প্রয়োজনের অতিরিক্ত ব্যায়াম করলে শরীরে অনেক সমস্যা দেখা দিতে পারে। যেমন, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, ডিহাইড্রেশন, ঘুম কম হওয়া, মেজাজ খিটখিটে, তীব্র ক্লান্তি।
অনেক ক্ষেত্রে প্রয়োজনের চেয়ে বেশি ব্যায়াম করলে ক্ষুধা বাড়ে সেক্ষেত্রে বেশি খাওয়া হয়ে যায়,এমনকি অনেক সময় হরমোনের ভারসাম্যহীনতাও দেখা দেয়।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?