Home » গাছ পড়ে আহত সরকারী আইনজীবী সহ ৩

গাছ পড়ে আহত সরকারী আইনজীবী সহ ৩

সময় কলকাতা ডেস্ক :প্রাকৃতিক দুর্যোগের কারণে শনিবার সন্ধ্যায় ঝড়ে বহু গাছ ভেঙেছে। বহু মানুষ হতাহত হয়েছেন ঝড়ের প্রকোপে। সল্টলেকে এরকমই এক ঘটনায় হাওড়া আদালতের সরকারি কৌসুলি (পাবলিক প্রসিকিউটর ) সহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

ঘটনায় প্রকাশ শনিবার সন্ধ্যেবেলা সল্টলেক ৮ নম্বর ট্যাংকের কাছে দুর্ঘটনাটি ঘটে । গুরুতর অবস্থায় তিনজনকে নিয়ে আসা হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। গুরুতর আহত হয়েছেন হাওড়া আদালতের পাবলিক প্রসিকিউটর ব্রজলাল শাসমল,হাওড়া আদালতের ওপর এক আইনজীবী শেখ হায়দার রহমান ও রিক্সাচালক তুষার মল্লিক।

স্থানীয় সূত্রে খবর, ঝড় বৃষ্টির সময় ৮ নম্বর ট্যাংকের সামনে দিয়েই রিক্সায় করে যাচ্ছিলেন দুই আইনজীবী। সেই সময় ঝড়ে একটি গাছের বড় ডাল আচমকা ভেঙে পড়ে রিক্সার উপর।  গুরুতর আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে নিয়ে আসা হয় বিধাননগর হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, চোট গুরুতর হলেও প্রত্যেকের অবস্থাই স্থিতিশীল।।

About Post Author