সময় কলকাতা ডেস্ক : শ্রীলঙ্কার সংকট কাটার নামগন্ধ নেই। সোমবার কলম্বো তথা শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী ও তার উপকণ্ঠে গ্যাস স্টেশনগুলির চারপাশে দীর্ঘ সারিবদ্ধ লাইন ছিল দিনভর। শ্রীলঙ্কার সরকার চেষ্টা করছে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে এবং এভাবেই অশান্তি কমানোর জন্য তারা সচেষ্ট কারণ বিধ্বংসী অর্থনৈতিক সংকটের অন্যতম মূল কারণ যে জ্বালানির অভাব।

শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজসেখরা বলেছেন, ৯৫-অকটেন পেট্রল, যা বেশিরভাগ গাড়িতে ব্যবহৃত হয়, সারা দেশে দু কোটি কুড়ি লক্ষ মানুষের মধ্যে তা বিতরণ করা হচ্ছে। কারণ মানুষ কয়েক মাস ধরে জ্বালানি সংকটের সাথে লড়াই করছেন ।উইজেসেখরা একটি টুইটে বলেছেন, “দুটি পণ্যবাহী জাহাজ থেকে তেল খালাস করা হলে, আগামী ছয় সপ্তাহের জন্য পেট্রোল পাওয়া যাবে।”বাস্তব হ’ল তেল সমস্যা তীব্র থেকে তীব্রতর হচ্ছে।
শ্রীলংকার অর্থনৈতিক সংকটের ক্ষেত্রে ইতিমধ্যেই ভারত অত্যন্ত মানবিক অবস্থান নিয়েছে। সোমবার ভারতের সরবরাহ করা আরও ৪০,০০০ মেট্রিক টন পেট্রোলও শ্রীলঙ্কায় পৌঁছে যায়।ভারত শ্রীলঙ্কার দিকে এর আগেও সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল।
১৯৪৮ সালে শ্রীলঙ্কা স্বাধীনতা লাভের পর থেকে তার সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে, কারণ বৈদেশিক মুদ্রার মারাত্মক ঘাটতির প্রাবল্য আমদানি বন্ধ করে দিয়েছে এবং দ্বীপটি জ্বালানি, ওষুধের অভাব এবং বিদ্যুতের ঘাটতির কারণে প্রবল ভাবে ক্ষতিগ্রস্ত।
রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষে ও তাঁর প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করা ভ্রাতা মাহিন্দা রাজাপক্ষের সরকার কর্তৃক করের ক্ষেত্রে ভ্রান্ত নীতি, পর্যটন-নির্ভর অর্থনীতিতে রুগ্নতা , তেলের দাম বৃদ্ধি, কোভিড মহামারীর থেকে উদ্ভুত সমস্যায় সংকট প্রবল রূপ নিয়েছে ।
প্রবীণ রাজনীতিবিদ রনিল বিক্রমাসিংহে, যিনি এই মাসের শুরুতে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন, খাদ্য ঘাটতি সহ আগামী মাসগুলিতে কষ্ট আরও খারাপ হওয়ার বিষয়ে সতর্ক করেছেন।তিনি বলেছেন আগামী দুমাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরকারের সঙ্কট মোকাবেলার বিরুদ্ধে বিক্ষোভ কয়েক সপ্তাহ ধরে অব্যাহত রয়েছে এবং এই মাসের শুরুর দিকে সহিংসতায় রূপ নেয় যাতে নয়জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হয়।কিন্তু তারপর থেকে বিক্ষোভ শান্তিপূর্ণ, যদিও সরকারের বিরুদ্ধে ক্ষোভ বেশি।সোমবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী,শ্রীলংকা দ্বীপরাষ্ট্রে মূল্যস্ফীতি মার্চ মাসে ২১.৫%-এর তুলনায় এপ্রিলে ৩৩.৮% বেড়েছে।সার্বিকভাবে দুশ্চিন্তা বাড়ছে।এরমধ্যে সোমবার বিক্রমাসিংহের মন্ত্রিসভা সম্প্রসারিত হয়েছে, আটজন নতুন মন্ত্রী কৃষি, মৎস্য, শিল্প, পরিবহন ও মহাসড়ক, জল সরবরাহ এবং সেচ সহ মন্ত্রীত্বর জন্য শপথ নিয়েছেন।আল সাবরির পদত্যাগের পরে শ্রীলঙ্কার কেন্দ্রীয় মন্ত্রীসভায় অর্থমন্ত্রী নেই এখনও।।
তথ্য সৌজন্য : রয়টার্স


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক