Home » দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রী বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রীকে

দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রী বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রীকে

সময় কলকাতা ডেস্ক : দৃষ্টান্ত রাখলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান। কাটমানি নেওয়ার অভিযোগে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলাকে তাঁর পদ থেকে বরখাস্ত করে ভাগবন্ত মান আপের দেওয়া স্বচ্ছতার বার্তায় দিলেন শিলমোহর।

দুর্নীতির অভিযোগে পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলাকে বরখাস্ত করার পরে, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান মঙ্গলবার বলেছেন, আম আদমি পার্টি (আপ ) -র দুর্নীতির বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি রয়েছে।দুর্নীতির অভিযোগ ওঠার পরে পাঞ্জাবের দুর্নীতি দমন শাখা মন্ত্রী বিজয় সিংলাকে গ্রেপ্তারও করেছে।

বিষয়টি নিয়ে মুখ খুলতে গিয়ে সিএম মান বলেন, “এটা সম্পর্কে কেউ জানত না, আমি চাইলে এটাকে কার্পেটের নিচে ব্রাশ করে দিতে পারতাম। কিন্তু যারা আমার ওপর আস্থা রেখেছে তাদের বিশ্বাস ভেঙে ফেলতাম।”

ভাগবন্ত মান আরও বলেন, “আমার জ্ঞানমতে একটি ঘটনা এসেছে যেখানে আমার সরকারের একজন মন্ত্রী প্রতি টেন্ডারে ১ শতাংশ কমিশন দাবি করছেন। আমি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছি।”

অভিযোগ, বিজয় সিংলা  দফতরের আধিকারিকদের থেকে নির্দিষ্ট কাজের বিনিময়ে এক শতাংশ কাটমানি নিয়েছেন। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। এরপর তদন্ত করা হয়। সেই তদন্তে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির প্রমান মিলতেই কড়া পদক্ষেপ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

বিজয় সিংলা মনসা বিধানসভা কেন্দ্র থেকে ২০২২ সালে জয়ী হয়েছিলেন। এরপর তাঁকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং মেডিক্যাল এডুকেশন ও রিসার্চ দফতরের দায়িত্বে নিয়ে আসেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।তাঁর বিরুদ্ধে অভিযোগ অভিযুক্ত মন্ত্রী মেনে নিয়েছেন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভাগবন্ত মান দৃষ্টান্ত রেখেছেন। কিন্তু অন্যত্র? অন্যান্য রাজ্যে যখন অভিযুক্ত মন্ত্রীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রমাণিত হতে থাকে তখন পাঞ্জাব যেন ব্যতিক্রমী । বঙ্গে দুর্নীতি করে চাকরি পাওয়া মন্ত্রীর মেয়ের চাকরি গেলেও মন্ত্রী সিবিআই জেরাশেষে ঘরে ফেরেন পুষ্পবৃষ্টির মধ্যে তখন পাঞ্জাবের দৃষ্টান্ত রাজনীতিতে হয়তো অন্য দিশার সন্ধান দেখায়। প্রশ্ন ওঠা স্বাভাবিক হয়ে ওঠে, কবে সর্বত্র পাঞ্জাবের দৃষ্টান্ত স্রেফ রুটিন হয়ে উঠবে!

About Post Author