সময় কলকাতা ডেস্ক : নিয়োগের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার, সল্টলেক ময়ূখভবনের সামনে বিক্ষোভে সামিল হন তাঁরা। অভিযোগ, যেখানে স্কুল সার্ভিস কমিশনের পদ বাড়ানো হচ্ছে, সেখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের আসন সংখ্যা আগের মত রেখে নিয়োগ করা হচ্ছে চাকরীপ্রার্থীদের। অভিযোগ ৩১৮৩ টি পদের বিজ্ঞপ্তি দিয়েও মাত্র ১৫০০ জনকে নিয়োগ করা হয়েছে। সেকারণেই ময়ূখ ভবনের সামনে বিক্ষোভে সামিল হন মাদ্রাসা সার্ভিস কমিশন উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।

এদিন মূল প্রবেশদ্বার দিয়ে স্লোগানরত চাকরীপ্রার্থীরা ময়ূখভবনে ঢুকতে গেলে রাস্তার মধ্যে তাদের বাধা দেয় পুলিশ। তারপরেই তাঁরা ময়ূখভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকে চাকরীপ্রার্থীরা । শেষে আন্দোলনকারীদের মধ্যে ৪ জনকে বিকাশ ভবনে নিয়ে যাওয়া হয় স্মারকলিপি জমা দেওয়ার জন্য ।

প্রসঙ্গত, এর আগেও অনেকবার আন্দোলনে নামে এই চাকরি প্রার্থীরা। মুখ্যমন্ত্রী বিষয়টি জানার পর প্রতিশ্রুতিও দেন। তবে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি সত্বেও এখনও পর্যন্ত সুরাহা হয়নি বলে দাবি আন্দোলনকারীদের একাংশের। তবে কবে হবে এই সমস্যার সমাধান সেদিকে তাকিয়ে আন্দোলনরত চাকরিপ্রার্থীরা।


More Stories
ছাত্রীর শ্লীলতাহানি, গণপ্রহার ও গ্রেফতার
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
পাক সংগঠন আইএসআই-এর জঙ্গি হাবড়ায় গ্রেফতার