সময় কলকাতা ডেস্ক : সম্প্রতি সাবা আজাদ ও ঋত্বিক রোশনের একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। আর যা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজেনরা। তবে কি মা হতে চলেছেন সাবা ?
সম্প্রতি পরিচালক তথা প্রযোজক করণ জোহার পা রেখেছেন পঞ্চাশে । সেই উপলক্ষে এক পার্টিতে অংশ নিয়েছিলেন বলিউডের বহু কলাকুশলীরা। আর সেই পার্টিতে আলাদা করে নজর কাড়েন হৃতিক সাবা জুটি।
পার্টিতে ঋত্বিক সাবা জুটিকে বিশেষ কালো পোশাকে দেখা গিয়েছে। যেখানে সাবার পেটের কাছে পোশাকটি কিছুটা হলেও স্ফীত হয়ে রয়েছে। যা দেখে নেটিজেনদের প্রশ্ন, তবে কি বাবা হতে চলেছেন ঋত্বিক। তাই জন্য কি সর্বসমক্ষে সাবার হাত ধরে বাবা হওয়ায় আনন্দ উদযাপন করলেন ঋত্বিক ??তা নিয়ে উঠছে প্রশ্ন।
এর আগে বহুবার মুম্বইয়ের বিভিন্ন রেস্তোরাঁয় দুজনকে প্রকাশ্যে দেখা গেলেও । প্রথমদিকে নিজেকে কিছুটা আড়াল রেখেছিলেন সাবা। কিন্তু পরবর্তীকালে নিজেরাই সবার সামনে ধরা দিয়েছে। এমনকি গোয়ায় গিয়েছেন দুজনে একসঙ্গে।
সম্প্রতি ঘুরতে গিয়ে নেটিজেনদের চর্চায় উঠেছিলেন ভিকি ক্যাট জুটি। যেখানে এক সুইমিংপুলে দেখা যাচ্ছিল ভিকি ক্যাটকে। ক্যাটরিনা কাইফকে দেখে নেটিজেনরা উক্তি করেছিলেন মা হতে চলেছেন ক্যাট। যারপর থেকে চর্চায় উঠে এসেছিল ভিকি ক্যাট জুটি। এবার সেই তালিকায় যুক্ত হল ঋত্বিক সাবা জুটি।


More Stories
আসছে ভুতু আয়া ভাগো
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?