সময় কলকাতা ডেস্কঃ উদ্ভট প্রস্তাব দিয়েছে একটি ট্রাভেল এজেন্সি। একটি ব্রিটিশ সংবাদ সংস্থা জানাচ্ছে যে,বারমুডা ট্রায়াঙ্গেলে জাহাজ হারিয়ে গেলে টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। এমনই এক আজব অফার দিয়েছে ক্রুজ সংস্থা। উত্তর আটলান্টিক মহাসাগরের এক ‘রহস্যময়’ অংশ বারমুডা ট্রায়াঙ্গেল। এটি একটি রহস্য রয়ে গেছে কারণ এই অঞ্চলে কয়েক ডজন জাহাজ এবং ফ্লাইট রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে।
মর্কিন পর্যটন সংস্থার দ্য এনসিয়েন্ট মিস্ট্রিজ ক্রুজের ওয়েবসাইটে এই বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। যেখানে লেখা হয়েছে, ‘এই ‘রহস্যময়’ অংশ বারমুডা ট্রায়াঙ্গেল ট্যুরে হারিয়ে যাওয়া নিয়ে চিন্তা করবেন না। ট্যুরে হারিয়ে গেলে একশো শতাংশ পয়সা ফেরত পাওয়া যাবে। যদিও নেটিজেনদের প্রশ্ন, কারা ফেরত পাবেন সেই টাকা?

ক্রুজটি ২০২৩ সালের মার্চে নিউইয়র্ক থেকে বারমুডাগামী নরওয়েজিয়ান প্রাইমা লাইনারে আটলান্টিক মহাসাগরে তাদের যাত্রা শুরু করবে। বিজ্ঞাপন অনুসারে, অতিথিরা আলোচনা এবং প্রশ্নোত্তর সহ একটি গ্লাস-বটম বোটে ‘এক্সক্লুসিভ টোয়াইলাইট বারমুডা ট্রায়াঙ্গেল ক্রুজ’ উপভোগ করবেন।জাহাজের প্রতিটি কেবিনের দাম প্রায় 1,450 পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১.৪২ লক্ষ টাকা খরচ করতে হবে।

বারমুডা ট্রায়াঙ্গেল ডেভিলস ট্রায়াঙ্গেল নামেও পরিচিত। কথিত আছে ৫ ডিসেম্বর ১৯৪৫-এ মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পাঁচটি বিমান রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। সেটিকে খুঁজে আনতে যায় একটি বিমান সেই বিমানটিও নিখোঁজ হয়ে যায়।
তবে সাম্প্রতিককালে,২০১৭-র মে মাসে একটি প্রাইভেট বিমান সমুদ্রপৃষ্ঠ থেকে ২৪ হাজার ফুট উপরে ওড়ার সময়ে রাডার এবং রেডিয়ো যোগাযোগ থেকে অদৃশ্য হয়ে যায়। পরে বিমানের কিছু ধ্বংসাবশেষ উদ্ধার হয়।


More Stories
কেক কেটে ঈদ উদযাপন
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
জেলায় জেলায় অনুপ্রবেশকারীদের ও সন্দেহভাজনদের আটক করে রাখা হচ্ছে হোল্ডিং সেন্টারে